ঘোষিত হল আইপিএল প্লে-অফ ও ফাইনালের সময়সূচী, উত্তেজিত দর্শকরা

ngt-notice-ipl-stadiums-groundwater-violation-rcb-home-ground-controversy

Kolkata, May 6: ১৯তম আইপিএল-এর লিগ পর্ব প্রায় শেষ। এরপরই শুরু হবে প্লে অফ। তার আগেই ফাইনাল ও প্লে-অফের সম্পূর্ণ সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক বোর্ড। সম্পূর্ণ এই সূচি ঘোষণার সাথে সাথেই দর্শকদের মধ্যে তা তুমুল উত্তেজনা সৃষ্টি করেছে।

এর আগে আইপিএল ২০২৬ ফাইনালের ভেন্যু নিয়ে অনিশ্চয়তা ছিল। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে ফাইনালটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, টিকিটের চাহিদা এবং স্থানীয় প্রয়োজনীয়তা সংক্রান্ত সমস্যা সন্দেহ তৈরি করে। এর ফলে কর্মকর্তা ও কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। অবশেষে সব জট কাটিয়ে ফাইনালসহ কোয়ালিফায়ার ও দুই এলিমিনেটর -এর সূচি ঘোষণা করল বিসিসিআই।

   

ঘোষিত এই সূচি অনুযায়ী, ২৬মে ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। কোয়ালিফায়ার এই ম্যাচটি শীর্ষ দুই দলের মধ্যে খেলা হবে, যেখানে বিজয়ী দল সরাসরি ফাইনালে যাওয়ার সুযোগ পাবে।

এরপর ২৭মে নিউ চণ্ডীগড়ের নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এলিমিনেটরের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এখানে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল একে অপরের মুখোমুখি হবে। এই একই ভেন্যুতে ২৯শে মে কোয়ালিফায়ার ২-ও অনুষ্ঠিত হবে। এই ম্যাচটিই টুর্নামেন্টের দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণ করবে।

আর ১৯তম আইপিএল সংস্করণের ফাইনালটি অনুষ্ঠিত হবে ৩১মে। এটি আয়োজিত হবে বিশ্বের বৃহত্তম ক্রিকেট ক্রিকেটগ্রাউন্ড, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এখানেই গ্র্যান্ড ফাইনালটি আয়োজিত হতে চলেছে।

বর্তমানে আইপিএল ২০২৬ প্লে-অফে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়ে রয়েছে পঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স।

আইপিএল ২০২৬ প্লে-অফ ও ফাইনালের সময়সূচী:

কোয়ালিফায়ার ১ : ২৬মে, এইচপিসিএ স্টেডিয়াম, ধর্মশালা
এলিমিনেটর : ২৭মে, নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, নিউ চণ্ডীগড়
কোয়ালিফায়ার ২ : ২৯মে, নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, নিউ চণ্ডীগড়
ফাইনাল : ৩১মে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ