আজই বিশ্বকাপের দল ঘোষণা, থাকবে চমক? রইল সম্ভাব্য স্কোয়াড

সম্ভবত আজ ঘোষণা হচ্ছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হতে চলা এই বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দলের (Indian Cricket Team) প্রতিটি ম্যাচ, প্রতিটি ইনিংসই এখন কড়া ...

By Subhasish Ghosh

Published:

Updated:

Follow Us
indian-cricket-team-t20-world-cup-2026-squad-selection-news

সম্ভবত আজ ঘোষণা হচ্ছে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হতে চলা এই বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দলের (Indian Cricket Team) প্রতিটি ম্যাচ, প্রতিটি ইনিংসই এখন কড়া নজরে। কে ফর্মে, কে পিছিয়ে? এই হিসেব শুধু টিম ম্যানেজমেন্টের মধ্যেই সীমাবদ্ধ নয়, চলছে দেশের প্রতিটি ক্রিকেটভক্তের মাথায়ও।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ জিতে (৩-১) ভারত শুধু আরেকটি ট্রফিই জেতেনি, প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে বিশ্বকাপের ব্লু-প্রিন্টও। আহমেদাবাদে শেষ ম্যাচে প্রোটিয়াদের ধরাশায়ী করে আত্মবিশ্বাসের সঙ্গে দল নির্বাচনের পথে হাঁটছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক।

   

ওপেনিংয়ে গিলই ভরসা?

সবচেয়ে বেশি আলোচনা শুভমন গিলকে ঘিরে। টি-টোয়েন্টিতে ধারাবাহিকতা না থাকলেও সহ-অধিনায়ককে বাদ দেওয়ার প্রশ্নই নেই। অভিষেক শর্মার সঙ্গে বিশ্বকাপে ওপেনিংয়ে গিলকেই দেখা যাবে বলেই ইঙ্গিত। এর ফলে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভালো পারফরম্যান্স সত্ত্বেও ঈশান কিষানের বিশ্বকাপ দরজা কার্যত বন্ধ।

উইকেটকিপার ধাঁধা: সঞ্জু থাকলেও পন্থের সম্ভাবনা ক্ষীণ

উইকেটকিপার হিসেবে স্কোয়াডে সঞ্জু স্যামসনের জায়গা প্রায় নিশ্চিত। তবে প্রথম একাদশে তাঁর সুযোগ মিলবে কি না, তা এখনও অনিশ্চিত। গত বিশ্বকাপের সদস্য ঋষভ পন্থের প্রত্যাবর্তন নিয়েও জল্পনা থাকলেও বাস্তবে সম্ভাবনা কম। কারণ, সাম্প্রতিক সিরিজগুলোতে নিয়মিত সুযোগ পাওয়া জিতেশ শর্মাকেই ব্যাকআপ হিসেবে রাখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

স্পিন-পেসে ভারসাম্য

বোলিং আক্রমণে বড় চমকের সম্ভাবনা নেই। চার স্পিনার হিসেবে কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী প্রায় নিশ্চিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে বরুণের বিধ্বংসী স্পিন বিশ্বকাপে তাঁর গুরুত্ব আরও বাড়িয়েছে। পেস বিভাগে জশপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিংয়ের সঙ্গে থাকছেন হর্ষিত রানা। অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ডিয়া তো আছেনই, তাঁর সঙ্গে পেস-হিটিং অপশন হিসেবে শিবম দুবেও জায়গা পেতে পারেন।

শক্তিশালী দল, তবু চিন্তার কারণ

কাগজে-কলমে দল শক্তিশালী হলেও দুশ্চিন্তার জায়গা একটাই, অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। শেষ ম্যাচেও মাত্র ৫ রানে আউট হয়ে অফ-ফর্মের ধারাই বজায় রাখলেন তিনি। বিশ্বকাপের আগে তাঁর ব্যাটে রান না এলে বড় ম্যাচে চাপ বাড়বে, তা বলাই বাহুল্য।

আজকের দল ঘোষণায় বড় কোনও চমক না থাকলেও কয়েকটি নাম নিয়ে জল্পনা চলতেই থাকবে। শেষ পর্যন্ত গম্ভীর-যুগে তৈরি এই স্কোয়াডই কি আবার বিশ্বকাপ জয়ের পথে হাঁটবে? উত্তর দেবে সময়ই।

Subhasish Ghosh

[email protected]

Follow on Google