হংকং ম্যাচের জন্য কাদের স্কোয়াডে রাখলেন খালিদ?

কলকাতা: বর্তমানে খুব একটা সুবিধাজনক ছন্দে নেই ভারতীয় ফুটবল দল (India Football)। বিশেষ করে এএফসি মেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ারের একের পর এক ম্যাচে ধাক্কা খেতে হয়েছে…

Indian Football Team coach Khalid Jamil urges ISL clubs to release players ahead of AFC Asian Cup Qualifiers

কলকাতা: বর্তমানে খুব একটা সুবিধাজনক ছন্দে নেই ভারতীয় ফুটবল দল (India Football)। বিশেষ করে এএফসি মেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ারের একের পর এক ম্যাচে ধাক্কা খেতে হয়েছে ব্লু-টাইগার্সদের। গত বছর সিঙ্গাপুরের বিরুদ্ধে লড়াই করে ও শেষ রক্ষা হয়নি। তারপর নভেম্বরে প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে ও পরাজিত হতে হয়েছিল খালিদ জামিলের ছেলেদের। যেটা নিঃসন্দেহে বিরাট বড় ধাক্কা ছিল ফুটবলপ্রেমীদের জন্য। তবে সেই সমস্ত কিছু দূরে ঠেলে আগামী ৩১শে মার্চ কোচির বুকে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপ পর্বের অন্তিম ম্যাচে নামছে ভারত।

যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে হংকং ফুটবল দল। তার আগে আজ ২৩জন ফুটবলারদের একটি স্কোয়াড ঘোষণা করলেন খালিদ। যেখানে গোলরক্ষক হিসেবে রয়েছেন আলবিনো গোমস, গুরপ্রীত সিং সান্ধু এবং বিশাল কাইথ। ডিফেন্ডারদের মধ্যে থাকছেন যথাক্রমে টেকচাম অভিষেক সিং, আকাশ মিশ্রা, আনোয়ার আলি, বিজয় ভার্গিস, নিখিল পূজারি, রাহুল ভেকে, রোশন সিং, সন্দেশ ঝিঙ্গান। মাঝমাঠের ফুটবলারদের মধ্যে থাকছেন আশিক কুরুনিয়ান, দানিশ ফারুক, জিকসন সিং, আপুইয়া এবং সাহাল আব্দুল সামাদ।

   

আক্রমণভাগে ঝড় তোলার জন্য থাকছেন এডমুন্ড লালরিন্ডিকা, ফারুক চৌধুরী, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মনবীর সিং, রহিম আলি এবং রায়ান উইলিয়ামস। এই স্কোয়াড নিয়েই দেশের মাটিতে জয় ছিনিয়ে নিতে মরিয়া খালিদ।