প্লে-অফ লড়াইয়ে গুজরাটের বড় পরীক্ষা, বেঙ্গালুরুর চ্যালেঞ্জ আজ

Gujarat Titans-এর প্লে-অফ আশা টিকিয়ে রাখতে জয় জরুরি, শীর্ষে ওঠার লক্ষ্যে Royal Challengers Bengaluru-র সামনে কঠিন চ্যালেঞ্জ

By Sandipa Nandy

Published:

Follow Us
gujarat-titans-vs-rcb-playoff-race-ipl-2026-match-preview

Kolkata, April 30: আইপিএল ২০২৬-এর অর্ধেক ম্যাচ ইতিমধ্যে খেলা হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত এই সিজনে মোটামুটি সব দলের অবস্থান বোঝা গিয়েছে। এমতাবস্থায় ৪২তম ম্যাচে শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নামবে গুজরাট টাইটান্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু আজ সন্ধ্যে ৭:৩০ মিনিটে।

এই মরসুমটা ভালোই কাটছে গতবারের চ্যাম্পিয়ন আরসিবির। মোট ৮ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে বিরাটরা এখন লিগ টেবিলের দ্বিতীয় স্থান দখল করে আছে। দলের সকল খেলোয়াড়দের মধ্যে ধারাবাহিকতা এখনো বজায় রয়েছে। আজ বেঙ্গালুরুর সুযোগ গুজরাটকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে শীর্ষে ওঠার।

   

আরও পড়ুন: দুই ম্যাচেই খুলে যাবে বিশ্বকাপের দরজা? আশায় ভারতীয় ফুটবল দল !

অন্যদিকে, মরসুমের শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরছে গুজরাট টাইটান্স। এই মুহূর্তে ৮টি ম্যাচ খেলে ৮ পয়েন্ট সংগ্রহ করে টেবিলের পঞ্চম স্থানে শুভমন গিলের দল। প্লে-অফে পৌঁছানোর আশা এখনো মরেনি। প্লে-অফের রাস্তা তৈরি করতে হতে হলে প্রতিটি ম্যাচ দৃঢ়তার সঙ্গে খেলে জয়লাভ করতে হবে গুজরাটকে।

পরিসংখ্যান অনুসারে, আইপিএল ইতিহাসে মোট সাতবার একে অপরের মুখোমুখি হয়েছে বেঙ্গালুরু এবং গুজরাট। মোট চারবার জিতেছে আরসিবি ও তিনবার জিতেছে গুজরাট। আজকের ম্যাচটি জিতে এই পরিসংখ্যানে সমতা আনতে পারে গুজরাট।

আরও পড়ুন: টানা ছয়টি উইকেট! জোড়া হ্যাটট্রিক করে ইতিহাস রচনা করলেন ডেভিস

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার জিটি বনাম আরসিবি ম্যাচে আহমেদাবাদে আর্দ্র আবহাওয়া থাকবে। তাপমাত্রা ৩৭° সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং গড় আর্দ্রতা ৩৫ থেকে ৪৫ শতাংশের মধ্যে থাকবে।

পিচের কথা বলতে হলে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উইকেটটি ব্যাটিংয়ের জন্য ভালো। এই ভেন্যুর আউটফিল্ড দ্রুতগতির এবং এখানে ভালো বাউন্স রয়েছে, যা ব্যাটসম্যানদের অতিরিক্ত সাহায্য প্রদান করে। বছরের এই সময়ে সন্ধ্যার ম্যাচগুলোতে এখানে শিশির পড়ার সম্ভাবনা থাকে। সে কারণে যে কোনো দল টস জিতে প্রথমে বোলিং নিতে চাইবে।

গুজরাট টাইটান্স সম্ভাব্য একাদশ:

সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), শাহরুখ খান, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রশিদ খান, আরশাদ খান, কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, মানব সুথার।
ইমপ্যাক্ট প্লেয়ার: প্রসিধ কৃষ্ণা।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ:

বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, সুয়শ শর্মা, রাশিখ সালাম দার।
ইমপ্যাক্ট প্লেয়ার: জ্যাকব বেথেল।

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google