FSDL ইন্ডিয়ান সুপার লিগের সংশোধিত সময়সূচী প্রকাশ করেছে

বুধবার ইন্ডিয়ান সুপার লীগের (ISL) ২০২১-২২ সেশনের অবশিষ্ট ম্যাচগুলির জন্য সংশোধিত সময়সূচী প্রকাশ করেছে FSDL। এক প্রেস বিবৃতিতে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL ) বুধবার ইন্ডিয়ান সুপার লীগ ...

By Rana Das

Published:

Follow Us
FSDL announces the revised schedule

বুধবার ইন্ডিয়ান সুপার লীগের (ISL) ২০২১-২২ সেশনের অবশিষ্ট ম্যাচগুলির জন্য সংশোধিত সময়সূচী প্রকাশ করেছে FSDL। এক প্রেস বিবৃতিতে ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL ) বুধবার ইন্ডিয়ান সুপার লীগ (ISL) ২০২১-২২ মরসুমের জন্য ৯ ফেব্রুয়ারি থেকে ২৫টি ম্যাচের সংশোধিত ফিক্সচার তালিকা প্রকাশ করেছে। এই সংশোধিত ফিক্সচার তালিকাতে লীগের জানুয়ারি মাসে স্থগিত হওয়া ম্যাচগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ওই প্রেস বিবৃতিতে বলা হয়েছে,ATK মোহনবাগান ৭ মার্চ গোয়ার PJN স্টেডিয়াম, ফাতোর্দা’তে নিয়মিত মরসুমের ফাইনাল ম্যাচে জামশেদপুর এফসির মুখোমুখি হবে। সঙ্গে এও বলা হয়েছে,তিনটি অতিরিক্ত ডাবল-হেডার থাকবে, সবগুলোই শনিবার (ফেব্রুয়ারি ১৯, ২৬ ফেব্রুয়ারি এবং ৫ মার্চ)। বেশিরভাগ দল সেমিফাইনালের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে চলতি মরসুমে।

   

লীগ মরসুমের শেষ ৫ সপ্তাহে একাধিক দল শীর্ষস্থানের জন্য লড়াই করে এবং ২০২৩ AFC চ্যাম্পিয়ন্স লীগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে ।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google