ISL চ‍্যাম্পিয়ন আরেক ফুটবলারকে নিতে ঝাঁপাচ্ছে ATK Mohun Bagan

গতবারের আইএসএল জয়ী হায়দ্রাবাদ এফসি’র আশীষ রাই‘কে ইতিমধ্যে চমক দিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। নিজামের শহ‍রের ফুটবল ক্লাবের হয়ে দারুণ ফুটবল উপহার দিয়েছিলেন তিনি। এই পাহাড়ি ফুটবলার’কে ...

By Rana Das

Published:

Follow Us
ATK Mohun Bagan wants Hyderabad FC left-back Akash Mishra in squad

গতবারের আইএসএল জয়ী হায়দ্রাবাদ এফসি’র আশীষ রাইকে ইতিমধ্যে চমক দিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। নিজামের শহ‍রের ফুটবল ক্লাবের হয়ে দারুণ ফুটবল উপহার দিয়েছিলেন তিনি। এই পাহাড়ি ফুটবলার’কে দলে নিয়ে দলের রক্ষণ ভাগ’কে আরও শক্তিশালী করেছিল সবুজ মেরুন শিবির। কিন্তু এখানেই থামতে চাইছেনা মেরিনার্স’রা।

শোনা যাচ্ছে হায়দ্রাবাদের আরও এক ফুটবলার রয়েছে তাদের র‍্যাডারে। হায়দ্রাবাদ এফসি’র লেফট ব‍্যাক আকাশ মিশ্র’কে দলে নিতে চাইছেন এটিকে শিবির। বছর কুড়ির এই লেফট ব‍্যাক ২০২১-২২ মরশুমে হায়দ্রাবাদ এফসি’র হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে।মোট ২৩ টি ম‍্যাচ খেলেছিলেন মিশ্র।আছে ৬২ টি ক্লিয়ারেন্স এবং ৫২টি ইন্টারসেপশন।প্রতি ম‍্যাচে পাসিংয়ের গড় ৩৬ ।

   

ইন্ডিয়ান অ্যারোজের হয়ে নজরকাড়া ফুটবল খেলে হায়দ্রাবাদ এফসি’তে সুযোগ করে নিয়েছিলেন মিশ্র।এরপর আর ফিরে দেখতে হয়নি তাকে।পরবর্তী সময়ে আদায় করে নিয়েছেন জাতীয় দলে খেলার সুযোগ।আশীষের পর এবার আকাশ’কে দলে নিতে পারে কিনা ফেরান্দোর দল,এখন সেটাই দেখার বিষয়।তবে তিনি এলে আরও শক্তিশালী হবে সবুজ মেরুন শিবিরের রক্ষন ভাগ,সেকথা বলাই বাহুল্য।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google