এফসি গোয়ায় তৃতীয় সিজন শুরু করতে মুখিয়ে ইকের গ্যারেক্সোনা

সাফল্যের মধ্য দিয়ে গত সিজন শেষ করেছে এফসি গোয়া (FC Goa)। শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দেশের এই ফুটবল ক্লাব। ইন্ডিয়ান ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Iker Guarrotxena

সাফল্যের মধ্য দিয়ে গত সিজন শেষ করেছে এফসি গোয়া (FC Goa)। শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দেশের এই ফুটবল ক্লাব। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম দুইটি ম্যাচে টানা পরাজিত হওয়ার পর তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়ে ছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল দুর্বল ইমামি ইস্টবেঙ্গলকে।‌ তারপর আর খুব একটা অসুবিধা হয়নি। সময় এগোনোর সাথে সাথেই অনবদ্য ছন্দে ফিরে আসে গোয়া। তাই একটা সময় মোহনবাগানের পাশাপাশি টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হয়ে ওঠে এসেছিল ব্রাইসন ফার্নান্দেজরা। তবে কলকাতা ময়দানের সেই প্রধানের থেকে পয়েন্ট এর পার্থক্য ছিল অনেকটাই।

স্বাভাবিকভাবেই ময়দানের এই প্রধানকে টেক্কা দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য ছিল গোয়ার ফুটবলারদের কাছে। তাই শেষ পর্যন্ত হাত থেকে ফস্কে গিয়েছিল লিগ শিল্ড। সেই সমস্ত হতাশা ভুলে প্রথমবারের জন্য আইএসএল জিততে বদ্ধপরিকর ছিল এফসি গোয়া। সেইমতো দলের ফুটবলারদের প্রস্তুত করেছিলেন মানোলো মার্কুয়েজ। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আটকে যেতে হয়েছিল বেঙ্গালুরু এফসির কাছে। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা। কিন্তু সেই হতাশা ভুলে কলিঙ্গ সুপার কাপে‌ ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। সেইমত একের পর এক ম্যাচে সহজেই এসেছিল জয়।

   

যারফলে খুব সহজেই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল এফসি গোয়া। সেই ধারা বজায় রেখেই ট্রফি জয় করে মরসুম শেষ করার পরিকল্পনা ছিল এই ফুটবল ক্লাবের। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। জামশেদপুর এফসিকে পরাজিত করে কাপ জয় করে গোয়া। সেই সুবাদে এবার আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে গোয়া শিবির। তাই অনেক আগে থেকেই নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। দলের জন্য একাধিক ফুটবলারদের দলে টানার পাশাপাশি বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা ছিল সুপার কাপ জয়ী এই দলের।

তাঁর মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল ইকের গ্যারেক্সোনার (Iker Guarrotxena) নাম। বলাবাহুল্য, গত মরসুমে অনবদ্য ফুটবল খেলেছিলেন এই স্প্যানিশ তারকা। গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তারকার। সবদিক মাথায় রেখেই এবার তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা ছিল দেশের এই ফুটবল ক্লাবের। সেটাই হলো শেষ পর্যন্ত। কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর দলের থাকার ইঙ্গিত দিয়ে দেয় গোয়া শিবির। যা নিঃসন্দেহে খুশি করেছে সমর্থকদের।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google