East Bengal : সই এখনও বাকি

বহু জল্পনা মিথ্যা প্রমাণ করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। এক সঙ্গে পাঁচ ফুটবলারের সই নিশ্চিত করা হয়েছে। এখনও একজন বিদেশির সই বাকি রয়েছে। সাইপ্রাস, স্পেন ও ব্রাজিলের ফুটবলার ...

By Rana Das

Published:

Follow Us
Emami-East-Benga

বহু জল্পনা মিথ্যা প্রমাণ করেছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। এক সঙ্গে পাঁচ ফুটবলারের সই নিশ্চিত করা হয়েছে। এখনও একজন বিদেশির সই বাকি রয়েছে।

সাইপ্রাস, স্পেন ও ব্রাজিলের ফুটবলার সই করিয়েছে ইস্টবেঙ্গল। নিয়ম অনুযায়ী এখনও একজন বিদেশি ফুটবলারকে সই করাতে হবে। তাও সেটা হতে হবে এশিয়ান কোটার। ফুটবল মহলের একাংশের ধারণা, অস্ট্রেলিয়া থেকে ফুটবলার নিয়ে আসা হতে পারে।

   

সব মিলিয়ে ইস্টবেঙ্গলের দল গঠন প্রায় হয়েই এসেছে। এশিয়ান কোটার একজন বিদেশি ফুটবলারকে নিশ্চিত করতে হবে। সম্ভবত ভালো মানের কোনো খেলোয়াড়কে ম্যানেজমেন্ট নিশ্চিত করতে চাইছে। কারণ তাঁকে মাঠের গুরুত্বপূর্ণ পজিশনে খেলতে হবে।

ফুটবল প্রেমীদের একাংশের অনুমান, আক্রমণাত্বক মেজাজের ফুটবলারকে সই করাতে পারে লাল-হলুদ। মাঝমাঠ, রক্ষণ, স্ট্রাইকার চূড়ান্ত হয়েছে। রক্ষণে ইভান গঞ্জালেস, সঙ্গে তাঁকে সাহায্য করতে পারেন সাইপ্রাসের ফুটবলার। মাঝ মাঠে লিমা নজরে থাকবেন। ডিফেন্স ও মাঝমাঠে সেতু বন্ধন করতে পারেন সাইপ্রাসের ফুটবলার। ওপরের দিকে সিলভা ও এলিয়ানো থাকতে পারেন। সেক্ষেত্রে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে কাউকে নিলেও নিতে পারে ইস্টবেঙ্গল।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google