মহামেডান ম্যাচের আগে দল নিয়ে মুখ খুললেন প্রভসুখান, আশাবাদী অস্কার

কলকাতা: আগামীকাল সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম ডার্বি (Kolkata Derby) ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাব। গত…

east-bengal-vs-mohammedan-isl-Kolkata Derby-preview-prabhsukhan-oscar

কলকাতা: আগামীকাল সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের প্রথম ডার্বি (Kolkata Derby) ম্যাচে নামছে ইস্টবেঙ্গল। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পড়শী ক্লাব মহামেডান স্পোর্টিং ক্লাব। গত কেরালা ব্লাস্টার্স ম্যাচে এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট করতে হয়েছিল লাল-হলুদ ব্রিগেডকে। এবার সেই ধাক্কা কাটিয়ে পুরো পয়েন্ট ঘরে তুলতে মরিয়া অস্কার ব্রুজোর ছেলেরা। তাঁর আগে আজ বিকেলে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দলের গোলরক্ষক প্রভসুখান সিং গিল। মহামেডান ম্যাচে ভালো খেলতে মুখিয়ে তিনি।

দলের প্রসঙ্গে তিনি বলেন, ‘ আমাদের দল এই সিজনে যথেষ্ট ভালো খেলছে। আইএফএ শিল্ডের পাশাপাশি সুপার কাপ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ। আমরা কম সংখ্যক গোল হজম করেছি। তবে শুধুমাত্র আমরা একাই পয়েন্ট নষ্ট করিনি, টুর্নামেন্টের একাধিক দলের ও এই পরিস্থিতি এসেছে।’ পূর্ব সূচি অনুযায়ী গত ২১শে মার্চ এই ম্যাচ আয়োজিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে পিছিয়েছে সেই ম্যাচ। এই প্রসঙ্গে দলের হেড কোচ অস্কার ব্রুজো বলেন, ‘ আমাদের নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে হবে। রমজানের পর আমরা আবার পুরনো সময় অর্থাৎ সন্ধ্যায় খেলতে চলেছি। আমাদের কাছে সুযোগ রয়েছে অন্যান্য দলগুলির সঙ্গে ব্যবধান কমানোর।’

তবে প্রতিপক্ষ দলের বিপক্ষে নামার আগে এই বৈঠকে যথেষ্ট সাবধানী থাকতে দেখা যায় লাল হলুদের হেড স্যারকে। কেরালা ম্যাচের পর এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলে আনা সম্ভব হয় কিনা এখন সেটাই দেখার বিষয়।