East Bengal : মাদ্রিদে খেলা ফুটবলারের সঙ্গে কথা বলছে ইস্টবেঙ্গল

নামকরা ফুটবলারকে দলে নেওয়ার চেষ্টায় রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। শোনা যাচ্ছে, অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা এক ফুটবলারের সঙ্গে কথা চালাচ্ছে ক্লাব।  মঙ্গলবার সোশ্যাল মিডিয়া এবং ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে গুঞ্জন, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
East Bengal Club

নামকরা ফুটবলারকে দলে নেওয়ার চেষ্টায় রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। শোনা যাচ্ছে, অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা এক ফুটবলারের সঙ্গে কথা চালাচ্ছে ক্লাব। 

মঙ্গলবার সোশ্যাল মিডিয়া এবং ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে গুঞ্জন, আলবার্তো নাগুয়েরার সঙ্গে যোগাযোগ রেখেছেন লাল হলুদ ক্লাব কর্তারা। আলবার্তো এখন ভারতীয় ফুটবলে পরিচিত একজন ফুটবলার। খেলেছেন ইন্ডিয়ান সুপার লিগের গোয়ার ফ্র্যাঞ্চাইজি দলে। 

   

আলবার্তো নাগুয়েরার যুব কেরিয়ার শুরু গেতাফে ক্লাব থেকে । এরপর একাধিক নাম করা ক্লাবে তিনি খেলেছেন। যার মধ্যে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এই দলের সি, বি এবং মূল দলের হয়েও মাঠে নেমেছিলেন এক সময়।

পরিসংখ্যান অনুযায়ী ভারতীয় ফুটবল আঙিনায় আলবার্তো এসেছিলেন ২০২০ সালে। গোয়া ছাড়া ভারতের অন্য কোনো দলে এখনও খেলেননি। গোয়ার হয়ে প্রায় চল্লিশটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বত্রিশ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডারের।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google