হামিদের পর লাল-হলুদ ছাড়ছেন এই তারকা বিদেশি? আভাস সোশ্যাল মিডিয়ায়

গতবারের হতাশাজনক পারফরম্যান্স ভুলে এবার প্রথম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ইস্টবেঙ্গল (East Bengal)। সেক্ষেত্রে অস্কার ব্রুজোর পছন্দকে গুরুত্ব দিয়ে একের পর এক দেশি ও বিদেশি ফুটবলারদের দলে ...

By Sayan Sengupta

Published:

Follow Us
east-bengal-hiroshi-ibusuki-might-be-leaving-club

গতবারের হতাশাজনক পারফরম্যান্স ভুলে এবার প্রথম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ইস্টবেঙ্গল (East Bengal)। সেক্ষেত্রে অস্কার ব্রুজোর পছন্দকে গুরুত্ব দিয়ে একের পর এক দেশি ও বিদেশি ফুটবলারদের দলে সই করিয়েছিল ময়দানের এই প্রধান‌। যাদের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল লাল-হলুদের। বলাবাহুল্য, এবারের এই মরসুমের শুরুতে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপে দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল সৌভিক চক্রবর্তীরা। যারফলে অনায়াসেই দল পৌঁছে গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। যেখানে প্রতিপক্ষ ছিল পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। তাঁদের পরাজিত করে সেমিতে গেলেও তারপর আর এগোনো হয়ে ওঠেনি।

পাঁচ বছর পর সতীর্থ রোহিতকে টপকে ওয়ানডে সিংহাসনে বিরাট

   

সেই ধাক্কা ভুলে পরবর্তীতে ঐতিহাসিক আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পথ প্রশস্ত করেছিল অস্কারের ছেলেরা। কিন্তু সেটা সম্ভব হয়নি। ফাইনালে পরাজিত হতে হয়েছিল সেই মোহনবাগানের কাছে। বলাবাহুল্য এই গুরুত্বপূর্ণ ম্যাচে একের পর এক গোলের সহজ সুযোগ এসে গিয়েছিল লাল-হলুদের কাছে। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি জাপানি তারকা হিরোশি ইবুসুকি। বিপিন সিং থেকে শুরু করে মিগুয়েল ফেরেইরা বহু চেষ্টা করলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে বাজিমাত করে শিল্ড নিয়ে গিয়েছিল মোহনবাগান। সেখানেই শেষ নয়।

রঞ্জিতে এই তারকা ছাড়াই ২২ গজে নামছে বঙ্গ ব্রিগেড

গত ডিসেম্বরে আরও একটা ফাইনাল হার। এবার সুপার কাপের ফাইনালে সাডেন ডেথে আটকে যেতে হয়েছিল মানালো মার্কেজের এফসি গোয়ার কাছে। তবে সেই ম্যাচে প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতে দেখা গিয়েছিল ইস্টবেঙ্গলের ফুটবলারদের। গোলের সুযোগ এসেছিল বারংবার। অনেকেই মনে করেছিলেন যে এবার হয়তো বড় ব্যবধানে ম্যাচ জিতে ট্রফি কলকাতা নিয়ে আসবে মশাল ব্রিগেড। কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেননি ইবুসুকি। তাঁর প্রাক্তন ক্লাবে পারফরম্যান্স দেখে সই করানো হলেও ইস্টবেঙ্গলে নিজের ফর্মের ধারে কাছেও ধরা দেননি তিনি।

স্বাভাবিকভাবেই তার ওপর যে আস্থা হারাবেন অস্কার ব্রুজো সেটা বুঝতে পেরেছিল সকলেই। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটে গেল এবার। হিরোশি ইবুসুকির সঙ্গে সম্পর্ক এখনও পর্যন্ত ছিন্ন করার কথা ইস্টবেঙ্গল সরাসরি ঘোষণা না করলেও সামনে আসলো নয়া তথ্য। অবশেষে নিজের সোশ্যাল সাইটে একটি ফ্যানবেসের পোস্ট শেয়ার করে কলকাতা ময়দানের এই প্রধান ছাড়ার ইঙ্গিত দিলেন ইবুসুকি। সেখানে ধন্যবাদ জানানোর ও উল্লেখ পাওয়া যায়। পাশাপাশি তিনি বিমানের ছবি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে দেন। সম্ভবত সেখানেই ভক্তদের কলকাতা ছাড়ার ইঙ্গিত দিলেন ‘জাপানি বোমা’। গত কয়েকদিন আগেই পারস্পরিক সম্মতিতে ক্লাব ছাড়েন হামিদ আহদাদ। এবার কি সেই তালিকায় যুক্ত হতে চলেছে ইবুসুকির নাম? তাঁদের বিকল্প হিসেবে কাদের সই করানো হয় সেটাই দেখার বিষয়।

 

east-bengal-hiroshi-ibusuki-instagram-stories

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।