এএফসিতে ভাগ্য নির্ধাণের ম্যাচে আশাবাদী ইস্টবেঙ্গল কোচ

সূচি অনুযায়ী শনিবার এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। যেখানে প্রথম ম্যাচেই লড়াই করতে হয় ভুটানের স্থানীয় ক্লাব পারো ...

By Subhasish Ghosh

Published:

Follow Us
East Bengal FC crucial clash in AFC against Bashundhara Kings

সূচি অনুযায়ী শনিবার এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) প্রথম ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। যেখানে প্রথম ম্যাচেই লড়াই করতে হয় ভুটানের স্থানীয় ক্লাব পারো এফসির সঙ্গে। এই ম্যাচে এগিয়ে থেকেও জয়ের স্বাদ পায়নি ময়দানের এই প্রধান। পূর্ন সময়ের শেষে ২-২ গোলে অমীমাংসিত ফলাফলে শেষ হয় ম্যাচ। এর মধ্যে আজ বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) বিরুদ্ধে ভাগ্য নির্ধাণের ম্যাচ খেলতে নামবে অস্কার ব্রুজোর দল।

চেন্নাইয়িন এফসি নিয়ে ‘বিস্ফোরক’ গুরকিরাত সিং, লক্ষ্য আইএসএল খেতাব

   

ডুরান্ড কাপে হতাশাজনক পারফরম্যন্স প্রদর্শন করেছে দল এবং আইএসএলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে খেললেও এখন পর্যন্ত এটি সম্ভব হয়নি। মরশুমে এখনও পর্যন্ত জয় অধরা। যা তাঁদের আত্মবিশ্বাসে বড় ধরনের ধাক্কা দিয়েছে। মঙ্গলবার রাতে বাংলদেশের বিরুদ্ধে ম্যাচের আগে লাল-হলুদ কোচ অস্কার জানান, “আমরা জানি, এটি আমাদের জন্য মাস্ট উইন ম্যাচ। গত ম্যাচে আমরা ভালো খেলেছি কিন্তু জয় নিশ্চিত করতে পারিনি। আমাদের ফুটবলাররা এবারের ম্যাচে সমস্ত পয়েন্ট সংগ্রহের চেষ্টা করবে।” যা মশাল ব্রিগেডের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলেই মনে করছেন সমর্থকরা।

ইস্টবেঙ্গলকে সমীহ করছেন বসুন্ধরা কোচ ভ্যালেরিউ টিটা

তিনি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, “আমি বসুন্ধরা কিংস সম্পর্কে সব জানি, এমন নয়। কিছু প্লেয়ার সম্পর্কে জানি। কারণ আমি ছাড়ার পর দলে পরিবর্তন হয়েছে। শেষ ম্যাচে বসুন্ধরার খেলা দেখেছি। ওদের সম্পর্কে এখন সেটুকুই আমার কাছে তথ্য আছে। তাঁর ভিত্তিতেই পরিকল্পনা তৈরি করছি।” এই থেকে স্পষ্ট প্রাক্তন ক্লাব নিয়ে মাঠে কোনও আবেগ নেই এই স্প্যানিশ কোচের।

ভিডিও নিউজ দেখুন

Subhasish Ghosh

[email protected]

Follow on Google