বেটিং অ্যাপ কাণ্ডে কয়েক কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ভারতীয় ক্রিকেটারের

অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডে আরও গভীরে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ED) তদন্ত। বেআইনি বেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা ও আর্থিক তছরুপের অভিযোগে এবার বড়সড় বিপাকে পড়লেন ভারতীয় দলের ...

By Subhasish Ghosh

Published:

Updated:

Follow Us
indian-cricket-team-betting-app-controversy-ed-seizes-assets-yuvraj-singh-to-robin-uthappa

অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডে আরও গভীরে যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ED) তদন্ত। বেআইনি বেটিং প্ল্যাটফর্মের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা ও আর্থিক তছরুপের অভিযোগে এবার বড়সড় বিপাকে পড়লেন ভারতীয় দলের (Indian Cricket Team) দুই প্রাক্তন তারকা ক্রিকেটার যুবরাজ সিং ও রবিন উথাপ্পা। শুধু তাই নয়, বলিউডের পরিচিত মুখ উর্বশী রাউতেলা, সোনু সুদ ও নেহা শর্মার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শুরুতেই হারল ভারত! গিলের বদলে সুযোগ পেলেন এই তারকা ক্রিকেটার

   

ইডি সূত্রে জানা গিয়েছে, এই মামলায় মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে যুবরাজ সিংয়ের সম্পত্তির পরিমাণ প্রায় ২.৫ কোটি টাকা। রবিন উথাপ্পার ক্ষেত্রে বাজেয়াপ্ত হয়েছে ৮.২৬ লক্ষ টাকা। বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার নামে ২.০২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হলেও, তা তাঁর মায়ের নামে রয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি সোনু সুদের ১ কোটি এবং নেহা শর্মার ১.২৬ কোটি টাকার সম্পত্তিও ইডির হাতে গিয়েছে।

তদন্তে উঠে এসেছে, বেআইনি অনলাইন বেটিং প্ল্যাটফর্মগুলির প্রচার ও বিজ্ঞাপনের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। সাধারণ মানুষকে লোভ দেখিয়ে এই অ্যাপগুলিতে যুক্ত করা হয়েছিল, যার ফলে বড়সড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগ সামনে আসে। এই সূত্র ধরেই একাধিক সেলিব্রিটি ও প্রাক্তন ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

উল্লেখযোগ্যভাবে, 1xBet নামের একটি বেআইনি বেটিং অ্যাপ এই তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর আগেও এই মামলায় শিখর ধাওয়ান ও সুরেশ রায়নাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সময় রায়নার প্রায় ৬ কোটি ৬৪ লক্ষ টাকার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধাওয়ানের ৪.৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। সব মিলিয়ে তাঁদের দু’জনের কাছ থেকে প্রায় সাড়ে ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

কেন্দ্র সরকার অনলাইন গেমিং ও বেটিং অ্যাপ নিষিদ্ধ করার আগেই এই ধরনের প্ল্যাটফর্মগুলির উপর নজরদারি শুরু করেছিল ইডি। তদন্তে দাবি করা হচ্ছে, শুধুমাত্র 1xBet অ্যাপের মাধ্যমেই প্রায় ১ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। এখনও পর্যন্ত এই মামলায় মোট ১৯ কোটি ৭ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

তদন্ত এগোনোর সঙ্গে সঙ্গে আরও নাম জড়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এখন দেখার, এই বেটিং অ্যাপ কাণ্ডে সামনে আসে আর কোন কোন চাঞ্চল্যকর তথ্য।

ভিডিও নিউজ দেখুন

Subhasish Ghosh

[email protected]

Follow on Google