নতুন ফুটবলার সই করানোর ব্যাপারে আগেই আভাস দিয়েছিল ক্লাব। শুক্রবার বেলায় সই সংবাদ দিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। মিজোরাম প্রিমিয়ার লিগ ২০১৮-১৯-এর সেরা ডিফেন্ডারকে দলে নিয়েছে ক্লাব। একটি ভিডিও বার্তার মাধ্যমে দেওয়া হয়েছে সই সংবাদ।
Mohun Bagan: বাগানে আসতে পারেন স্প্যানিশ ফুটবলার!
লালডিনপুইয়াকে দলে নিশ্চিত করেছে চেন্নাইয়িন এফসি। ২৭ বছর বয়সী এই মিজো ফুটবলার দলের জন্য কার্যকর ভুমিকা নিতে পারেন। ডিফেন্ডার হিসেবে সুনাম অর্জন করলেও লালডিনপুইয়া ভার্সেটাইল ফুটবলার। সেন্টার ব্যাক পজিশনের পাশাপাশি ডিফেন্সিভ মিডফিলার হিসেবে খেলতে পারেন তিনি।
???????????????????????????????? ???????????????????????? ????????#AllInForChennaiyin #WelcomeDinpuia #Dinpuia2027 pic.twitter.com/v0NUsa9L6Y
— Chennaiyin F.C. (@ChennaiyinFC) June 7, 2024
লালডিনপুইয়ার আইএসএল পারফরম্যান্স কেমন?
লালডিনপুইয়া ইন্ডিয়ান সুপার লিগ খেলে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছেন। জামশেদপুর এফসির হয়ে খেলেছেন প্রায় ৩৫ টি ম্যাচ। করেছেন গোল। টানা তিন মরসুম ছিলেন ইস্পাত নগরীর ক্লাবে। তার আগে খেলেছিলেন আইজল এফসি-র হয়ে। ইন্ডিয়ান সুপার লিগে সবথেকে বেশি ম্যাচ খেলেছিলেন ২০২৩-২৪ মরসুমে। মিজোরাম প্রিমিয়ার লিগের সেরা ডিফেন্ডার হওয়ার পর ফুটবল প্রেমীদের নজরে পড়েছিলেন তিনি।
এবারের CFL-এ কি খেলবেন জবি জাস্টিন? জেনে নিন
সুযোগ পেয়ে গিয়েছিলেন মিজোরামের হয়ে সন্তোষ ট্রফি খেলার। ২০১৮ ও ২০১৯ সন্তোষ ট্রফি খেলেছেন মিজোরামের হয়ে। পেশাদার ক্লাব ফুটবল কেরিয়ারে তাঁর উত্থান হয়েছে দ্বিতীয় ডিভিশন আই লিগ খেলে। এখন ইন্ডিয়ার সুপার লিগের অন্যতম ধারাবাহিক ফুটবলার।



















