অবনীতকে জাতীয় শিবিরে যোগদানের নির্দেশ খালিদ জামিলের

কলকাতা: আগামী মঙ্গলবার এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল (Blue Tigers)। কোচির বুকে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী হংকংয়ের বিরুদ্ধে। গতবছর সিঙ্গাপুরের…

Blue Tigers Abneet Bharti-called-india-camp-khalid-jamil-hong-kong-match

কলকাতা: আগামী মঙ্গলবার এশিয়ান কাপ কোয়ালিফায়ারের শেষ ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল (Blue Tigers)। কোচির বুকে তাঁদের লড়াই করতে হবে শক্তিশালী হংকংয়ের বিরুদ্ধে। গতবছর সিঙ্গাপুরের পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করে ও পরাজিত হতে হয়েছিল ব্লু-টাইগার্সদের। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সকলের কাছে। সেই হতাশা কাটিয়ে এবার জয়ের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা রয়েছে খালিদ জামিলের ছেলেদের।

উল্লেখ্য, এই ম্যাচের জন্য আজ সকালেই মোট ২৩ জন ফুটবলারদের একটি স্কোয়াড ঘোষণা করেন জাতীয় দলের কোচ। যেখানে কলকাতা ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট থেকে রয়েছেন মোট ৯ জন খেলোয়াড়। এছাড়াও রয়েছে চমক। এই স্কোয়াডে স্থান পেয়েছেন বেঙ্গালুরু এফসির দাপুটে ফুটবলার রায়ান উইলিয়ামস। যার দিকে এবার বিশেষ নজর থাকবে সকলের‌। এছাড়াও সামনে এসেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, যে আসন্ন হংকং ম্যাচের আগে অবনীত ভারতীকে জাতীয় শিবিরে যোগদানের কথা জানিয়েছেন খালিদ।

   

সেইমতো নাকি কোচির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। বলাবাহুল্য, গত নভেম্বরে বাংলাদেশ ম্যাচে তাঁকে খেলানোর পরিকল্পনা ছিল কোচের। তবে সেই সময় বলিভিয়ার ক্লাব অ্যাকাডেমিয়া ডে বালোম্পি বলিভিয়ানো কতৃপক্ষ তাঁকে ছাড়ার জন্য সহমত ছিল না। যারফলে সেবার তাঁর থাকা সম্ভব হয়নি। এবার বদলেছে পরিস্থিতি।