ইস্টবেঙ্গল ৭-৫ মোহনবাগান, এখানেও পিছিয়ে পালতোলা নৌকা

মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে লাল হলুদ ব্রিগেড (East Bengal vs Mohun Bagan)। আরও একাধিক গোল হতে পারতো ইস্টবেঙ্গলের পক্ষে। কলকাতা ডার্বিতে এক সময় দাপিয়ে বেড়াতেন ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
Mohun Bagan signs East Bengal hockey forward

মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে লাল হলুদ ব্রিগেড (East Bengal vs Mohun Bagan)। আরও একাধিক গোল হতে পারতো ইস্টবেঙ্গলের পক্ষে। কলকাতা ডার্বিতে এক সময় দাপিয়ে বেড়াতেন বাঙালি ফুটবলাররা। সময় বদলে। পশ্চিমবঙ্গের সঙ্গে পাল্লা দিচ্ছে অন্য রাজ্যের ফুটবলাররা। বাংলার ফুটবলারদের আরও বেশি করে সুযোগ দেওয়ার জন্য নিয়ম করেছে বঙ্গীয় ফুটবল নিয়ামক সংস্থা। এবারের কলকাতা ফুটবল লিগে চারজন বভুমিপুত্রকে মাঠে রাখতেই হবে, এটাই হয়েছে নিয়ম।

Mohun Bagan vs East Bengal: গোল করলেন সুহেল, নজর কাড়তে পারলেন না ডেভিড

   

বিজয়ী দল ইস্টবেঙ্গলের হয়ে বড় ম্যাচে খেললেন একাধিক ভূমিপুত্র। শনিবারের ম্যাচে লাল হলুদ জার্সি পরে মাঠে নেমেছিলেন সাতজন বঙ্গসন্তান। মোহনবাগানের বিরুদ্ধে প্রথম একাদশে মাঠে নেমেছিলেন দেবজিৎ মজুমদার, হীরা মন্ডল, মনোতোষ চাকলাদার, তন্ময় দাস।

পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন আরও তিন ভূমিপুত্র। আদিল আদানের জায়গায় মাঠে নেমেছিলেন সায়ন ব্যানার্জী, অমন সিকে-র জায়গায় শ্যামল বেসরা ও মহম্মদ রোসালের জায়গায় মাঠে নামানো হয়েছিল সার্থক গোলুইকে। ইস্টবেঙ্গলের হয়ে ডার্বি খেলেছেন মোট সাতজন বাংলা ছেলে।

শনিবারের ম্যাচে সবুজ মেরুন জার্সি পরে ক’জন বঙ্গসন্তান মাঠে নেমেছিলেন? মোহনবাগানের হয়ে প্রথম একাদশে মাঠে নেমেছিলেন রাজা বর্মন, দীপেন্দু বিশ্বাস, রাজ বাস্ফোর, ফারদিন আলি মোল্লা। পরে দীপেন্দুকে তুলে মাঠে নামানো হয়েছিল ব্রিজেশ গিরি-কে।

East Bengal: ইস্টবেঙ্গলের হয়ে ডার্বি খেললেন ৭ বাঙালি

অর্থাৎ সব মিলিয়ে বাংলার পাঁচজন ফুটবলার মোহনবাগানের হয়ে ডার্বিতে মাঠে নেমেছিলেন। নিয়ম অনুযায়ী চারজনকে মাঠে রেখেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গলের হয়ে সব মিলিয়ে সাতজন ভূমিপুত্র খেলেছিলেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google