এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল BCCI, রিজার্ভ আরও ৪

শ্রীলঙ্কায় হতে চলা Women’s Asia Cup 2024-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। এই টুর্নামেন্টে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে খেলতে দেখা যাবে ভারতীয় দলকে। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
bcci announced squad for BCCI, Women's Asia Cup 2024

শ্রীলঙ্কায় হতে চলা Women’s Asia Cup 2024-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। এই টুর্নামেন্টে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে খেলতে দেখা যাবে ভারতীয় দলকে। সহ-অধিনায়ক করা হয়েছে স্মৃতি মান্ধানাকে। শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রডরিগেজ, রিচা ঘোষের মতো তারকা মহিলা ক্রিকেটাররা ১৯ জুলাই থেকে শুরু হওয়া টুর্নামেন্টের জন্য ভারতীয় দলে জায়গা পেয়েছেন। ১৫ সদস্যের মূল দল ছাড়াও শ্বেতা সেহরাওয়াত, সাইকা ইশাক, তনুজা কানওয়ার এবং মেঘনা সিং-কে রিজার্ভ খেলোয়াড় হিসাবে রাখা হয়েছে।

পরপর ম্যাচে পয়েন্ট খুইয়ে ৮ দলের পর Mohun Bagan

   

‘এ’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও নেপাল। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ১৯ জুলাই পাকিস্তানের বিরুদ্ধে। এরপর ২১ জুলাই সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে এবং ২৩ জুলাই গ্রুপ পর্বে নেপালের মুখোমুখি হবে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।

 

Women’s Asia Cup 2024-এর ভারতীয় স্কোয়াড: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, জেমিমা রডরিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), উমা ছেত্রী (উইকেটরক্ষক), পূজা বস্ত্রকার, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিং ঠাকুর, দয়ালান হেমলতা, আশা শোভনা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, সাজনা সজীবন।

Transfer News: রাহুলের ঘরে ফেরার দিন লা লিগা খেলা বিদেশি নিশ্চিত করলেন পার্থরা

রিজার্ভ: শ্বেতা সেহরাওয়াত, সাইকা ইশাক, তনুজা কানওয়ার, মেঘনা সিং।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google