আইপিএল সম্প্রচার ঘিরে নিষেধাজ্ঞা শিথিল করল বাংলাদেশ সরকার

আইপিএল (IPL 2026) সম্প্রচার নিয়ে বাংলাদেশের অবস্থান ঘিরে সাম্প্রতিক সময়ে কিছুটা নরম সুর শোনা যাচ্ছে। আগে যেখানে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক কারণ দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার…

IPL2026-impact-player-rule-controversy-captains-opposition-balance-issue

আইপিএল (IPL 2026) সম্প্রচার নিয়ে বাংলাদেশের অবস্থান ঘিরে সাম্প্রতিক সময়ে কিছুটা নরম সুর শোনা যাচ্ছে। আগে যেখানে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক কারণ দেখিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সম্প্রচারে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেখানে এখন বাংলাদেশ সরকার জানিয়েছে—আনুষ্ঠানিক আবেদন এলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

বাংলাদেশে আইপিএল সম্প্রচারের ওপর থেকে দীর্ঘদিনের কড়াকড়ি বা নিষেধাজ্ঞা সরানোর বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছে বর্তমান সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন যে, সরকার খেলাধুলার সঙ্গে রাজনীতিকে মেলাতে চায় না এবং আইপিএল সম্প্রচারের কোনো আবেদন পেলে তা ইতিবাচকভাবে খতিয়ে দেখা হব। এই মন্তব্যের মাধ্যমে স্পষ্ট যে, সরকার সম্পূর্ণভাবে দরজা বন্ধ করে দিচ্ছে না। বরং পরিস্থিতি ও প্রেক্ষাপট বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিচ্ছে।

   

ভারতীয় চ্যানেল স্টার স্পোর্টস বাংলাদেশে আইপিএল সম্প্রচার করতে চাইলে সরকার তাতে কোনো বাধা দেবে না। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে খেলাধুলাকে রাজনীতির বাইরে রাখার ওপর গুরুত্ব দিয়েছেন। আইপিএল বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। বাংলাদেশেও এর বিপুল দর্শকসংখ্যা রয়েছে। দেশের ক্রিকেটপ্রেমীরা দীর্ঘদিন ধরে এই প্রতিযোগিতার ম্যাচ দেখতে অভ্যস্ত। ফলে সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক দর্শকের মধ্যেই হতাশা দেখা দিয়েছিল।

তবে সরকারের এই নতুন অবস্থান কিছুটা আশার আলো দেখাচ্ছে। আজ থেকেই শুরু হচ্ছে ১৯ তম আইপিএল। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট সম্প্রচার সংস্থাগুলি কত দ্রুত আবেদন জানায় এবং শেষ পর্যন্ত দর্শকরা আবার টিভির পর্দায় আইপিএলের উত্তেজনা উপভোগ করতে পারেন কি না।