ATK Mohun Bagan : এএফসি কাপ অভিযানে নামার আগে চাপ বাড়ল বাগানে

অপ্রত্যাশিত জয়। এটিকে মোহন বাগানের ATK Mohun Bagan) বিরুদ্ধে নামার আগে জয় পেল শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার। নেপালের মাচিন্দ্রাকে ১-২ গোলে হারিয়েছে তারা। দ্বীপ রাষ্ট্রের চ্যাম্পিয়ন দল ব্লু ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Juan Ferrando

অপ্রত্যাশিত জয়। এটিকে মোহন বাগানের ATK Mohun Bagan) বিরুদ্ধে নামার আগে জয় পেল শ্রীলঙ্কার ক্লাব ব্লু স্টার। নেপালের মাচিন্দ্রাকে ১-২ গোলে হারিয়েছে তারা।

দ্বীপ রাষ্ট্রের চ্যাম্পিয়ন দল ব্লু স্টার। অন্য দিকে নেপালের হেভিওয়েট দল বলে পরিচিত মাচিন্দ্রা। ম্যাচ শুরুর আগে ফেভারিট ছিল পাহাড়ি দলটি। ব্লু স্টারের এই জয় তাই অনেকের কাছেই অপ্রত্যাশিত। এএফসি কাপ (AFC Cup) অভিযানে এটিকে মোহন বাগানের বিরুদ্ধে খেলা রয়েছে লঙ্কান বাহিনীর।

   

এটিকে মোহন বাগানের সামনে আপাতত বাছাই পর্বের একটি ম্যাচ। খেলা ১২ এপ্রিল। বল গড়াবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ১২ এপ্রিলের ম্যাচে জিততে পারলে বাগানের পরের ম্যাচ হবে ১৯ এপ্রিলে।

 

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google