আর্জেন্টিনার এই ডিফেন্ডারের দিকে নজর দুই প্রধানের, এগিয়ে কে?

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন ঘিরে দেখা দিয়েছে ব্যাপক ধোঁয়াশা। এক্ষেত্রে বিশেষ করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের চুক্তি নিয়ে দেখা দিয়েছে নানাবিধ সমস্যা। পাশাপাশি অন্যান্য বছর গুলির ...

By Sayan Sengupta

Published:

Updated:

Follow Us
Argentine Defender Kevin Sibille in High Demand: East Bengal Leads Mohun Bagan in Transfer Race

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন ঘিরে দেখা দিয়েছে ব্যাপক ধোঁয়াশা। এক্ষেত্রে বিশেষ করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সঙ্গে এফএসডিএলের চুক্তি নিয়ে দেখা দিয়েছে নানাবিধ সমস্যা। পাশাপাশি অন্যান্য বছর গুলির মতো এবার ভারতীয় ফুটবল সংস্থাকে উল্লেখিত অর্থ প্রদানকে নিয়ে ও চলছে দর কষাকষি। যারফলে এবার আদৌ কবে অনুষ্ঠিত হবে দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগ, সেটা আদৌও স্পষ্ট নয়। যা নিঃসন্দেহে কিছুটা হলেও চাপে ফেলে দিয়েছে আইএসএলের দলগুলিকে। প্রত্যেক বছর নিজেদের সামর্থ্য অনুযায়ী শক্তিশালী দল তৈরি করে থাকে প্রত্যেকটি ফুটবল ক্লাব।

এবার ও তাঁর অন্যথা হয়নি। বিশেষ করে গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই ঘর গোছাতে তৎপর হয়ে উঠতে শুরু করেছিল দেশের প্রথম সারির সমস্ত ফুটবল ক্লাব। তবে আইএসএল সূচির অনিশ্চয়তা নিঃসন্দেহে ব্যাকফুটে ঠেলে দিয়েছে সকলকে। এক্ষেত্রে ভারতীয় ফুটবল ফেডারেশনের স্বচ্ছ বিবৃতির ভিত্তিতেই পুনরায় দল গঠনের কাজ এগিয়ে নিয়ে যাবে চেন্নাইয়িন এফসি। সেইসাথে ধীরে চলো নীতি গ্রহণ করেছে বেশ কিছু ফুটবল ক্লাব। তবুও নয়া সিজনে টুর্নামেন্ট গুলিতে সাফল্য পেতে মরিয়া সকলে। বাদ নেই কলকাতা ময়দানের দুই প্রধান। ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং মোহনবাগান সুপার জায়ান্ট।

   

বিশেষ সূত্র মারফত খবর, এবার এক আর্জেন্টাইন সেন্টার ব্যাকের দিকে নজর রয়েছে দুই শিবিরের। তিনি কেভিন লিওনেল সিবিন (Kevin Sibille)। বর্তমানে স্পেনের তৃতীয় ডিভিশনের ফুটবল ক্লাব এসডি পনফেরাডিনার সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন এই তারকা ফুটবলার। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের জুন মাসেই শেষ হবে সেই চুক্তি। ইতিমধ্যেই সেই দলের হয়ে লিগে খেলে ফেলেছেন প্রায় ২৭ টি ম্যাচ। যার মধ্যে ৩টি গোল রয়েছে বছর ছাব্বিশের এই ফুটবলারের। অর্থাৎ শুধুমাত্র রক্ষণভাগ সামাল দেওয়া নয়, প্রয়োজনে দলের হয়ে গোল ও তুলে নিতে পারেন এই ফুটবলার।

সবদিক মাথায় রেখেই তাঁকে নিয়ে আগ্রহী দুই প্রধান। তবে এক্ষেত্রে পড়শীদের থেকে অনেকটাই এগিয়ে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। শোনা যাচ্ছে, কথাবার্তাও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। তাই বলাই যায় যে সব ঠিকঠাক এগোলে নয়া সিজনে লাল-হলুদ জার্সিতে খেলতে চলেছেন এই তারকা।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google