আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ মশালবাহিনীর

বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে আহমেদাবাদ (Ahmedabad Plane Crash)। ভারত থেকে লন্ডনগামী একটি বিমান আচমকাই ভেঙে পড়ে সেখানকার মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে। যারফলে সেখানেই প্রান ...

By Sayan Sengupta

Published:

Follow Us
Ahmedabad Plane Crash: East Bengal FC Expresses Grief Over Air India AI171 Tragedy

বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে আহমেদাবাদ (Ahmedabad Plane Crash)। ভারত থেকে লন্ডনগামী একটি বিমান আচমকাই ভেঙে পড়ে সেখানকার মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে। যারফলে সেখানেই প্রান হারাতে হয় বিমানে থাকা যাত্রী থেকে শুরু করে অন্যান্য কর্মীদের পাশাপাশি সেই হোস্টেলের একাধিক পড়ুয়াদের। এছাড়াও গুরুতর জখম হয়েছেন বহু মানুষ। বর্তমানে সেই নিয়েই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দেশে। শোকের আবহ বিভিন্ন মহলে‌। এবার শোক প্রকাশ করল কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

কিছু সময় আগেই নিজেদের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত একটি বিবৃতি জারি করে লাল-হলুদ শিবির। যেখানে বলা হয়, ” আজ আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আমরা গভীরভাবে শোকাহত। লন্ডনগামী বিমানের উড্ডয়নের সময় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের হৃদয়কে গভীরভাবে আঘাত করেছে। যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করি। যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তাঁদের পরিবার-পরিজনের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।”

   

জানা গিয়েছে, আজ দুপুর ১টা বেজে ৩৯ মিনিটের মাথায় আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করেছিল এয়ার ইন্ডিয়ার A| 171 বিমানটি। পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথেই দেখা দিতে থাকে একাধিক সমস্যা। মে-ডে কল করার পর আর যোগাযোগ করা সম্ভব হয়নি এই বিমানটির সঙ্গে। তারপরই ঘটে যায় এই বিপত্তি। সেই নিয়ে বর্তমানে শোকাহত গোটা দেশ। কিছু সময় আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে শোকপ্রকাশ করেছেন পিভি সিন্ধু থেকে শুরু করে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার মতো ব্যক্তিবর্গরা।

Sayan Sengupta

গত ১ বছর ধরে Kolkata24×7.in এর সঙ্গে যুক্ত। ময়দানের প্রতি ভালোবাসা। এছাড়াও বই পড়া এবং থিয়েটারের‌ প্রতি আগ্ৰহ রয়েছে।

Follow on Google