কলকাতা: কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হয়ে যাবে শিলাবৃষ্টি, এমনটাই পূর্বাভাস (Weather Alert) দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে তীব্র বজ্রপাত। ৬০ থেকে ৭০ কিমি বেগে বইবে বাতাস ছিল এমনটাই বার্তা হাওয়া অফিসের তরফে। আর সেই মতো হালকা হাওয়া এইমুহূর্তে অনুভব করছে রাজ্যবাসি। পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলায় কিছু অংশে এবার লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
দুপুর থেকে দফায় দফায় সতর্কবার্তা দিচ্ছে আবহাওয়া দফতর। প্রথম সতর্কতা বার্তাটি আসে দুপুর ৩টে ১৫ মিনিটে, তারপরে আবার বিকেল ৪টে ২০ মিনিটে। প্রথম নোটিসে জানানো হয়, পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যেই আসছে ঝড় ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে বইতে পারে ঝড়। মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কিছু অংশে জারি করা হয় অরেঞ্জ অ্যালার্টও। পরের নোটিসে কমলা সতর্কতা জারি হল বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলাতেও। এরপর রাতে একেবারে রেড-অ্যালার্ট।
গত কয়েক দিন ধরেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলছে রাজ্যে। এরপর সোমবার রাতে কালবৈশাখীর জেরে কলকাতার বিভিন্ন জায়গায় ভেঙে পড়ে গাছ, ইলেকট্রিক পোস্ট। রাজ্যে যে বৃষ্টি পরিমাণ বাড়বে, সে পূর্বাভাস ছিলই। আজ, বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ তুলনামূলভাবে কম। তবে শুক্রবার থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। ফলে ধবার বিকেলের পর থেকে আগামিকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত ফের প্রচুর জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। প্রচুর জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি।
অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার মালদা ও দুই দিনাজপুর জেলায়। সঙ্গে ৪০/৫০ কিলোমিটার গতিবেগে ঝড়।
আজ বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলবে। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামী কাল বৃষ্টি কমে যাওয়ার পরে পরশু শুক্রবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। অর্থাৎ, উত্তরে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে গোটা সপ্তাহে।
কলকাতায় আজ, বুধবার দিনভর আংশিক মেঘলা আকাশ। সূত্রের খবর অসহ্য গরমে হাঁসফাঁস করবে কলকাতাবাসী। স্বস্তি নেই আজ রাতেও। আগামীকালও প্রায় একইরকম পরিস্থিতি। শুক্রবার থেকে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। চলতে পারে রবিবার পর্যন্ত।




















