জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয় দক্ষিণ আফ্রিকার

সোহিনী পোড়েল, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। রবিবার নিয়মরক্ষার ম্যাচে নেমে ছিল তাঁরা। জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয় পেল প্রোটিয়ারা। ১৩ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
south-africa-beat-zimbabwe-t20-world-cup-easy-win

সোহিনী পোড়েল, কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। রবিবার নিয়মরক্ষার ম্যাচে নেমে ছিল তাঁরা। জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয় পেল প্রোটিয়ারা। ১৩ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা।

টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবোয়ের অধিনায়ক সিকান্দার রাজা। দুই ওপেনার তাদিওয়ানাশে মারুমানি ৭ বলে ৭ রান ও ব্রায়ান বেনেট ১৩ বলে ১৫ রান তুলে সাজঘরে ফেরেন। অধিনায়ক সিকান্দার রাজা ৭৩(৪৩) রানের অনবদ্য ইনিংস খেলে গেলেন। ক্লাইভ মাদান্ডে ২০ বলে ২৬ রান তুলে অপরাজিত ছিলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে জর্জ ফ্রেডরিক লিন্ডে ১ টি, কোয়েনা শেগোফাৎসো মাফাকা ২ টি, লুঙ্গি এঙ্গিরি ১ টি, অ্যানরিচ নর্টজে ১ টি ও করবিন বস ২ টি করে উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে জিম্বাবোয়ে।

   

জবাবে ব্যাট করতে নেমে ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনারই ব্যাট হাঁটতে ব্যর্থ। রায়ান ডেভিড রিকেলটন ৩১(২২) রান, ডেওয়াল্ড ব্রেভিস ৪২(১৮) রান, ডেভিড মিলার ২২(১৬) রান তুলে আউট হয়ে যান। ট্রিস্টান স্টাবস ২৪ বলে ২১ রান ও জর্জ লিন্দে ২১ বলে তুলে অপরাজিত ছিলেন। জিম্বাবোয়ের হয়ে সিকান্দার রাজা ৩ টি, ব্লেসিং মুজারাবানি ১ টি, ব্রাড এভান্স ১ টি করে উইকেট নেন। ১৭.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলে জয় পেল প্রোটিয়ারা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google