ভোট উৎসবে মহারাজ! সস্ত্রীক ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

বেহালা: সাত জেলার ভোট-যুদ্ধের দিনেও নিজের পাড়া বেহালায় একেবারে শান্ত মেজাজে দেখা গেল বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বুধবার বেহালার বুথে সস্ত্রীক হাজির হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ...

By Moumita Biswas

Published:

Follow Us
Sourav Ganguly casts vote in Behala

বেহালা: সাত জেলার ভোট-যুদ্ধের দিনেও নিজের পাড়া বেহালায় একেবারে শান্ত মেজাজে দেখা গেল বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বুধবার বেহালার বুথে সস্ত্রীক হাজির হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন ‘দাদা’। ভোট দিয়ে বেরিয়ে তিনি জানালেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটপ্রক্রিয়া চলছে।

বেহালায় সৌরভের ভোটদান

এদিন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বেহালার বুথে পৌঁছান সৌরভ। প্রথা মেনে লাইনে দাঁড়িয়েই ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে আঙুলের কালি দেখিয়ে সৌরভ বলেন, “শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এই কেন্দ্রে এমনিতেও কখনও ঝামেলা হয় না। এবারও খুব নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে ভোট দেওয়া গেছে।”

   

ভক্তদের আবদার ও সেলফি Sourav Ganguly casts vote in Behala

বুথের বাইরে সৌরভকে দেখা মাত্রই সাধারণ মানুষের মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়ে। ভোট দিয়ে বেরোনোর সময় একাধিক অনুরাগী তাঁর সঙ্গে ছবি তোলার আবদার জানান। মেজাজ হারানো তো দূরস্ত, বরং হাসি মুখে দাঁড়িয়ে ভক্তদের সঙ্গে বেশ কয়েকটি সেলফি তোলেন মহারাজ।

বেহালার এই হেভিওয়েট ভোটারকে কেন্দ্র করে বুথ চত্বরে ভিড় বাড়লেও, মোতায়েন থাকা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোট উৎসবের দিন সৌরভের এই উপস্থিতি স্থানীয়দের মধ্যে বাড়তি উৎসাহ জোগায়।

আরও পড়ুন- ১ টা অব্দি ভোট পড়ল ৬১.১১%! এগিয়ে কোন জেলা ?

Moumita Biswas

দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। হাতেখড়ি হয়েছিল ‘একদিন’ সংবাদপত্র থেকে। দেশ ও রাজ্য রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে বিশ্লেষণধর্মী লেখা করেন।

Follow on Google