Sourav Ganguly : কলকাতায় নতুন বাড়ি কিনেছেন সৌরভ, দাম শুনলে চোখ কপালে উঠবে

প্রায় ৪৮ বছরের অবসান। বেহালার বিরেন রায় রোডের পর নতুন ঠিকানা হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। নতুন বাড়ি নিয়েছেন কলকাতায়। ব্যস্ত শহরের মাঝামাঝি জায়গায় মহারাজের নতুন বাড়ি। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

প্রায় ৪৮ বছরের অবসান। বেহালার বিরেন রায় রোডের পর নতুন ঠিকানা হতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। নতুন বাড়ি নিয়েছেন কলকাতায়। ব্যস্ত শহরের মাঝামাঝি জায়গায় মহারাজের নতুন বাড়ি। দামটাও রাজকীয়।

লোয়ার রদন স্ট্রিট নতুন বাড়ি কিনেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যিনি ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই এর সভাপতি। ২৩.৬ কাঠা জমির ওপর দু’তলা বাড়ি। ব্যস্ত এলাকার মধ্যে হলেও বাড়ির অন্দরে নিরিবিলি পরিবেশ।

   

সৌরভের নতুন বাড়ির ছবি ইতিমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। সাধারণের মধ্যে জনপ্রিয়তাও পেতে শুরু করেছে। কেউ নতুন বাড়ি কিনলেন সবার একটা প্রশ্ন থাকেই। দাম কতো পড়ল? সৌরভের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না।

মহারাজের নতুন বাড়ির দাম জানতে ইচ্ছুক অনেকে। জানা গিয়েছে প্রায় ৪০ কোটি টাকার বিনিময়ে এই বাড়ি কিনেছেন তিনি। সংবাদ মাধ্যমে বলেছেন, ‘নিজের বাড়ি কিনে ভালো লাগছে।’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google