Sony Norde: মোহনবাগানের টিফো স্টোরিতে দিলেন সনি নর্দে, বাহবা দিলেন ব্যারেটো

মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা কথা প্রচলিত রয়েছে, একবার যে মেরিনার চিরকাল সে মেরিনার। সনি নর্দের (Sony Norde) ক্ষেত্রেও এই কথাটা বলা হয়ে থাকে। হাইতিয়ান তারকা সম্প্রতি তাঁর ইন্সটাগ্রাম ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
sony norde

মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা কথা প্রচলিত রয়েছে, একবার যে মেরিনার চিরকাল সে মেরিনার। সনি নর্দের (Sony Norde) ক্ষেত্রেও এই কথাটা বলা হয়ে থাকে। হাইতিয়ান তারকা সম্প্রতি তাঁর ইন্সটাগ্রাম স্টোরিতে দিয়েছিলেন মোহনবাগান সমর্থকদের তৈরি করা টিফো।

চলতি মরসুমে সনি নর্দেকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে আলোচনা। হাইতিয়ান তারকাকে দেওয়া হচ্ছে মোহনবাগান লেজেন্ড-এর তকমা। মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররাও সেটা জানেন ভালো করে। নর্দেকে উদ্দেশ্য করে গোল সেলিব্রেশন করেছেন সিনিয়র-জুনিয়র দলের ফুটবলাররা।

   

মোহনবাগান সমর্থকরা প্রায়শই নজরকাড়া টিফো তৈরি করে থাকেন দলের ফুটবলারদের উজ্জীবিত করতে। কিছু টিফো সমাদৃত হয় সর্বস্তরে। সনি নর্দে বাগান সমর্থকদের যে টিফোটি স্টোরিতে দিয়েছেন সেটাও তেমনই। ক্লাবের লেগ্যাসি বোঝানো হয়েছে এই টিফোর মাধ্যমে। জোসে রামিরেজ ব্যারেটো, ওডাফা ওনিয়েকা ওকোলি, সনি নর্দে হয়ে এখন দিমিত্রি পেত্রাতস।
Sony Norde Reveals Mohun Bagan Tifo Storyসবুজ মেরুনের টিফোর ছবি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন ব্যারেটো। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভাবনাটা ভালো লেগেছে। মোহনবাগানের লেগ্যাসি জারি থাকবে চিরকাল। জয় মোহনবাগান।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google