Solanki Roy Divorce: ‘টেকেনি শোলাঙ্কির বিবাহ বন্ধন,’ ডিভোর্স প্রসঙ্গে যা বলে ফেললেন নায়িকা

Solanki Roy Divorce: ‘হ্যাঁ, আমি ডিভোর্সি। এটা আলোচনা করার মতো বিষয় নয়। আমি কোনওদিনই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলিনি। প্রেম-বিয়ে সবটাই ব্যক্তিগত রাখতেই ভালোবাসি। এটা নিয়ে অনেক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Solanki Roy Divorce

Solanki Roy Divorce: ‘হ্যাঁ, আমি ডিভোর্সি। এটা আলোচনা করার মতো বিষয় নয়। আমি কোনওদিনই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলিনি। প্রেম-বিয়ে সবটাই ব্যক্তিগত রাখতেই ভালোবাসি। এটা নিয়ে অনেক প্রশ্ন, অনেক আলোচনা, তাই স্পষ্ট করে বলতে চাই আমার প্রাক্তন স্বামীর থেকে আমি এখন আইনত আলাদা। আর এটা খুব শান্তিপূর্ণ একটা বিচ্ছেদ। এই ঘটনায় আরও একটা মানুষের পরিবার জড়িয়ে, তাই এটা নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। কারণ আমার পেশার বোঝাটা আমি ওদের উপর চাপিয়ে দিতে পারি না’। ডিভোর্স প্রসঙ্গে যা বললেন শোলাঙ্কি।

ডিভোর্সের পর প্রাক্তন স্বামীর প্রতি কি ক্ষোভ জন্মেছে! উত্তর দিতে গিয়ে বিস্ফোরক নায়িকা বললেন, ‘আমার প্রাক্তন স্বামীর মতো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া মুশকিল। ও একজন অসাধারণ মানুষ। আর এটা আমি বলার জন্য বলছি না। এটা আমি মন থেকে বিশ্বাস করি, মানি। যখন দুটো মানুষ একসঙ্গে থাকবে ভাবে, তাঁরা চায় সেটা সফল হোক। অনেক সময় দুজন মানুষ খুব ভালো হলেও তাঁরা ওই সময় একসঙ্গে থাকার জন্য ঠিক চয়েসটা নয়। সেটাই আমার মনে হয়েছে আমার ক্ষেত্রে হয়েছে। একজন খারাপ মানুষের সঙ্গে না থাকাটা অনেক সহজ। ওই সময় জীবন থেকে চাহিদাগুলো অনেক আলাদা ছিল। ছোট ছিলাম, খুব প্রেমছিলাম, মনে হয়েছিল একসঙ্গে থাকতে পারব’।

   

এই মুহূর্তে কি কোনও সম্পর্কে রয়েছেন নায়িকা! সে উত্তর কিন্তু আজও অধরা। টলিপাড়ার সোহম মজুমদারের সঙ্গে গাঁটছড়া অভিনেত্রীর প্রেমের গুঞ্জন নিয়ে নানান বলাবলি কিংবা লেখালেখি হলেও বাস্তবে তাঁরা আদৌ একে অপরকে মন দিয়ে বসেছেন কিনা, তা সম্পর্কে অবশ্য এখনও জানা যায়নি। তবে, একবার এ নতুন প্রেমের প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে শোলাঙ্কি রায় স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে প্রেম নয়, বন্ধু তাঁরা। সোহম মজুমদার ও অভিনেত্রীর মধ্যে নিবিড় বন্ধুত্বই বর্তমান।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google