আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ সম্মান, স্মৃতির আদলে তৈরি ‘বার্বি ডল’

সোহিনী পোড়েল, কলকাতা: স্মৃতি মন্ধানা। বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক (Smriti Mandhana)। বিশ্ব ক্রিকেটে একাধিক নজির রয়েছে তাঁর। ফিল্মমেকার–কম্পোজার পালাশ মুচ্ছলের সঙ্গে বিচ্ছেদের পর সাময়িক ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
smriti-mandhana-barbie-doll-honour-international-womens-day

সোহিনী পোড়েল, কলকাতা: স্মৃতি মন্ধানা। বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক (Smriti Mandhana)। বিশ্ব ক্রিকেটে একাধিক নজির রয়েছে তাঁর। ফিল্মমেকার–কম্পোজার পালাশ মুচ্ছলের সঙ্গে বিচ্ছেদের পর সাময়িক ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু নিজেকে সামলে ফের বাইশ গজে ফিরেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁকে চেনা ছন্দে দেখা গিয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে (Womens Day) বিশেষ সম্মান জানানো হবে স্মৃতি মন্ধানাকে। তাঁর আদলে তৈরি ‘বার্বি ডল’।

স্মৃতি মন্ধানাকে ‘বার্বি ডল’ দিয়ে সম্মানিত করল বিশ্বখ্যাত খেলনা কোম্পানি ম্যাটেল। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তাঁকে এই বিশেষ সম্মান জানানো হতে চলেছে। স্মৃতির আগে বার্বির স্বপ্নের দলে জায়গা পেয়েছিলেন টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, মহাকাশচারী কেলি জেরার্ডি, রেসিং ড্রাইভার রেজিনা সারভেন্ট আলভারাডো, ইংল্যান্ডের ফুটবলার ক্লোই কেলি, গায়িকা হেলেন ফিশার, পর্বতারোহী জোয়া স্কুবিস এবং সার্ফার স্টেফানি গিলমোর।

   

বিশ্বখ্যাত খেলনা কোম্পানি ম্যাটেলের তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের আগে প্রথম বার্বি ড্রিম টিম ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। বিশ্বজুড়ে ৮ নারীকে সম্মান জানানো হয়েছে। এই উদ্যোগের উদ্দেশ্য একটাই যে সেই সব নারীকে সম্মান জানানো, যাঁরা প্রতিকূলতাকে অতিক্রম করে নিজ নিজ ক্ষেত্রে সফল হয়েছেন।“

বিশেষ সম্মানে সম্মানিত হতে যাওয়া স্মৃতি মন্ধানা জানিয়েছেন, “আমি ছোটবেলায় কখনও কল্পনা করিনি যে একদিন আমার মতো দেখতে একটি বার্বি ডল তৈরি হবে। এটা আমার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়েও অনেক বেশি কিছু। এই সম্মান সেই সমস্ত মেয়েদের জন্য যারা হাতে ব্যাট ধরার স্বপ্ন দেখে। বার্বি ডলটি প্রতীকী। মেয়েরা চাইলে সবকিছুই করতে পারে।“

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google