108MP ক্যামেরা সহ অসাধারণ লুকে বাজারে আসতে চলেছে Poco M-সিরিজের এই ফোনটি

আগামী সপ্তাহে ভারতে Poco M6 Plus 5G (Smart Phone) লঞ্চ করতে চলেছে। Xiaomi-এর সাব-ব্র্যান্ড Flipkart-এর মাইক্রোসাইট থেকে এই নতুন Poco M-সিরিজ হ্যান্ডসেটটি কিনতে পারবেন ক্রেতারা। তবে ফোনটির ডিজাইন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আগামী সপ্তাহে ভারতে Poco M6 Plus 5G (Smart Phone) লঞ্চ করতে চলেছে। Xiaomi-এর সাব-ব্র্যান্ড Flipkart-এর মাইক্রোসাইট থেকে এই নতুন Poco M-সিরিজ হ্যান্ডসেটটি কিনতে পারবেন ক্রেতারা। তবে ফোনটির ডিজাইন এবং কিছু বড় স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। Poco M6 Plus 5G (Smart Phone) – এর এই 108-মেগাপিক্সেল ফোনের পিছনে বিশেষ ক্যামেরা রয়েছে।

Flipkart-এ একটি ডেডিকেটেড মাইক্রোসাইট থেকে তথ্য পাওয়া গেছে যে Poco M6 Plus 5G ভারতে 1 আগস্ট লঞ্চ করবে। ফোনটি বেগুনি রঙের, এতে ডুয়াল-টোন ডিজাইন রয়েছে। পাসাপাশি সেলফি শুটারের জন্য ডিসপ্লের মাঝখানে একটি হোল পাঞ্চ কাটআউটও রয়েছে।

   

ল‍্যাপটপে খোলা WhatsApp, উঁকি-ঝুঁকি পাশের জনের? চিন্তা নেই, তথ্য সুরক্ষায় রইল টিপস

Poco M6 Plus 5G- ফোনটিতে রিং LED সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ক্যামেরা ইউনিটে F/1.75 অ্যাপারচার এবং 3x ইন-সেন্সর জুম সহ একটি 108-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা রয়েছে। এছাড়াও ফোনটির সম্ভাব্য দাম সম্পর্কে জানা যায়, এই ফোনটি 15 হাজার টাকার কম দামে লঞ্চ করতে চলেছে।

Poco M6 Plus 5G- ফোনটিতে যে স্পেসিফিকেশন রয়েছে, তা Android 14 ভিত্তিক HyperOS, 120Hz রিফ্রেশ রেট সহ 6.79-ইঞ্চি LCD ডিসপ্লে, Qualcomm Snapdragon 4 Gen 2 প্রসেসর সহ 16MP ফ্রন্ট ক্যামেরা, 5,030mAh ব্যাটারি এবং 33W দ্রুত চার্জিং ব্যবস্থা। তাই আর দেরি না করেই আজই সিদ্ধান্ত নিন  এই আকর্ষণীয় ফোনটি কিনবেন কিনা ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google