Shruti Das: ‘কেঁদে ফেলেছিলাম’- বাংলা ছবিতে নায়িকার সৌন্দর্যের লড়াইয়ে সত্যিই কি পিছিয়ে শ্রুতি!

Shruti Das: “কোনও যোগাযোগ ছাড়াই ‘রাঙা বউ’ শেষ হওয়ার মাত্র দশ দিনের মধ্যে এই সুযোগ পাওয়াটা আমার কাছে বিরাট ভাগ্যের ব্যাপার। বাংলা ছবিতে নায়িকার সৌন্দর্য নিয়ে যে ধারণা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Shruti Das

Shruti Das: “কোনও যোগাযোগ ছাড়াই ‘রাঙা বউ’ শেষ হওয়ার মাত্র দশ দিনের মধ্যে এই সুযোগ পাওয়াটা আমার কাছে বিরাট ভাগ্যের ব্যাপার। বাংলা ছবিতে নায়িকার সৌন্দর্য নিয়ে যে ধারণা রয়েছে তার সঙ্গে আমার চেহারা মেলে না। তাই চরিত্রটি চূড়ান্ত হওয়ার পরে কেঁদে ফেলেছিলাম।” রাঙা বউ সিরিয়াল শেষ হতে না হতেই নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবিতে নায়িকার চরিত্র পেয়ে রীতিমত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন শ্রুতি। তারপরেই সাক্ষাৎকার দিলেন এই ভাষায় (Shruti Das)।বাংলা ছবিতে নায়িকার সৌন্দর্যের লড়াইয়ে সত্যিই কি পিছিয়ে শ্রুতি!

আসলে, ত্রিনয়নী থেকে দেশের মাটি, রাঙা বউ। সব সিরিয়ালগুলোতেই কালো মেয়ের চরিত্রে অভিনয় করেছেন নায়িকা। একবার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গায়ের রঙের জন্য জীবনে ঢের বেশি স্ট্রাগল করেছেন তিনি। কিন্তু নায়িকার মুখশ্রী ছিল সবার চেয়ে সেরা। ফ্যানদের দাবি, স্বয়ং দেবীর আভাস রয়েছে তাঁর মধ্যে। সে কথায় অবশ্য সহমত শ্রুতিও। এবার কোনো যোগাযোগ ছাড়াই বাংলার বড় পর্দায় কাজের সুযোগ পেয়ে রীতিমত চমকে গিয়েছেন শ্রুতি (Shruti Das)। ধন্যবাদ জানিয়েছেন সকলকেই।

   

উল্লেখ্য, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘আমার বস’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শ্রুতি দাস। এই ছবিতে কাজ করবেন বর্ষীয়ান অভিনেত্রী রাখী গুলজার। বাংলা ছবিতে ফিরছেন তিনি দীর্ঘদিন পর। ইতিমধ্যেই কলকাতায় এসে গিয়েছেন তিনি। শীঘ্রই শুরু হবে ছবির কাজ। রাখী, শ্রুতি ছাড়াও আমার বস ছবিতে নজর কাড়বেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় স্বয়ং।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google