Israel Hamas War: গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গাজা উপত্যকায় হামাস আক্রমণের পর পাল্টা আকাশপথে আক্রমণ চালাচ্ছে ইজরায়েল। বিস্ফোরণে কাঁপছে এলাকা। চারদিকে লাশের সারি। ইজরায়েল প্রশাসন স্থলপথে যুদ্ধের সম্ভাবনার কথাও জানিয়েছে। তারপর থেকে ক্রমেই বাড়ছে উত্তেজনা। ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গাজা উপত্যকায় হামাস আক্রমণের পর পাল্টা আকাশপথে আক্রমণ চালাচ্ছে ইজরায়েল। বিস্ফোরণে কাঁপছে এলাকা। চারদিকে লাশের সারি। ইজরায়েল প্রশাসন স্থলপথে যুদ্ধের সম্ভাবনার কথাও জানিয়েছে। তারপর থেকে ক্রমেই বাড়ছে উত্তেজনা। এরমাঝে যুদ্ধ বন্ধে বিশ্বনেতাদের কাছে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী ও শিশুদের এই বিপর্যয় থেকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন তিনি। মঙ্গলবার এ কথা বলেন তিনি।

‘নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক গ্রন্থের প্রকাশ করেন শেখ হাসিনা। এই অনুষ্ঠানে ছিলেন তাঁর বোন বঙ্গবন্ধুর ছোট কন্যা শেখ রেহানা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ফিলিস্তিনিদের প্রতি তাঁর সমর্থন জানিয়েছিলেন। এদিন তিনি সরাসরি যুদ্ধ বন্ধের পক্ষে বলেন।

   

এছাড়াও জাতীয় নির্বাচন প্রসঙ্গ টেনে অন্যতম বিরোধী দল বিএনপির সমালোচনা করেন শেখ হাসিনা। প্রধামন্ত্রী বলেন, ‘আমাদের মেয়েদের ওপর বিএনপির অত্যাচার, নির্যাতন, অগ্নিসন্ত্রাস চালিয়েছিল। তা ভাষায় বর্ণনা করা যায় না। গ্রেপ্তার করা, থানা নিয়ে আটকানো, নানাভাবে তাদের নির্যাতন করা হয়। এর প্রতিবাদ আমাদের মেয়েরা করে গেছে। পুরুষরা যখন রাস্তায় নামতে পারেনি, তখন যুব ও আওয়ামী লীগের নারী নেত্রীরা সাহসের সঙ্গে রাস্তায় নেমেছে। যার ফলে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে পেরেছি।’

পাশাপাশি তিনি আরও বলেন, ‘জাতির জনক বিশ্বাস করতেন, সমাজের অর্ধেক হচ্ছে নারী, তাদের অবহেলিত রেখে একটি সমাজ গড়ে উঠতে পারে না। নারীরা শুধু আমাদের অধিকার দাও বললে চলবে না, নারীদের অধিকার নারীদের আদায় করে নিতে হবে। নারীদের অধিকার নিজের গুণে অর্জন করতে হবে।’

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google