শাহরুখের পাক প্রেম! নাইট শিবিরে যোগ দিলেন দুই পাকিস্তানি ক্রিকেটার

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার প্রভাব ক্রিকেটের মাঠেও পড়েছে বহুকাল ধরে। গত এপ্রিলে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দুই দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Shah Rukh Khan Trinbago Knight Riders Sign Pakistani Stars Mohammad Amir, Usman Tariq for CPL 2025 Amid Controversy

ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার প্রভাব ক্রিকেটের মাঠেও পড়েছে বহুকাল ধরে। গত এপ্রিলে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দুই দেশের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানে প্রত্যাঘাত এবং সীমান্তে চলমান উত্তেজনার জেরে ২০১২ সাল থেকে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ। এমনকী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) ২০০৯ সাল থেকে পাকিস্তানি ক্রিকেটাররা নিষিদ্ধ। এই পরিস্থিতিতে, শাহরুখ খানের (Shah Rukh Khan) মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স (KKR) ফ্রাঞ্চাইজির অধীনে থাকা ত্রিনবাগো নাইট রাইডার্স (TKR) হঠাৎ দুই পাকিস্তানি ক্রিকেটারকে দলে নিয়ে চমক সৃষ্টি করেছে।পহেলগাঁওয়ে নৃশংস হত্যা লীলার পরে যেখানে সমগ্র ভারতীয় পাকিস্তানকে বয়কট করছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে শাহরুখের এই প্রাক প্রীতি ভারতীয়দের মনে যথেষ্ট অসন্তোষ সৃষ্টি করছে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL) ২০২৫-এর জন্য TKR দলে সই করিয়েছে পাকিস্তানের তারকা পেসার মহম্মদ আমির এবং অফস্পিনার উসমান তারিককে। এই দুই ক্রিকেটার আসন্ন আগস্টে শুরু হতে চলা CPL-এর ১৩তম সংস্করণে TKR-এর হয়ে মাঠে নামবেন। মহম্মদ আমির ইতিমধ্যেই CPL-এ চার মরসুমে ৩৯ ম্যাচ খেলে ১৮.০৯ গড়ে ৫১ উইকেট নিয়েছেন। অন্যদিকে, উসমান তারিক এবার CPL-এ অভিষেক করবেন। তিনি চলতি বছর পাকিস্তান সুপার লিগে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে নজর কেড়েছেন।

   

CPL ২০২৫ ভারতের স্বাধীনতা দিবসের দিন, ১৫ আগস্ট থেকে শুরু হবে। TKR ইতিমধ্যেই তাদের দল ঘোষণা করেছে, যেখানে কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, নিকোলাস পুরান, আকিল হোসেন, কেসি কার্টি এবং হিন্ডসের মতো তারকারা রিটেইন করা হয়েছেন। এছাড়া নতুন করে ৫ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করা হয়েছে এবং আরও ৫ জন ড্রাফটে রয়েছেন।

শাহরুখ খানের মালিকানাধীন KKR শুধু IPL-এরই নয়, CPL, ILT20 এবং মেজর লিগ ক্রিকেটের মতো বিশ্বব্যাপী টি-টোয়েন্টি লিগে প্রভাব বিস্তার করেছে। ত্রিনবাগো নাইট রাইডার্সের এই সিদ্ধান্ত ভারত-পাক ক্রিকেট সম্পর্কের প্রেক্ষাপটে আলোচনার জন্ম দিয়েছে। তবে, এটি CPL-এর মঞ্চ, যেখানে রাজনৈতিক সীমানা ক্রিকেটের উত্তেজনাকে ছাপিয়ে যেতে পারে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google