মেয়ের জন্যই বচ্চন পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়তে চলেছেন শাহরুখ!

বলিউডে তারকাদের প্রেম, বিয়ে নিয়ে চর্চা চলতেই থাকবে। বলিউড তারকাদের সন্তানরা এবার একে একে প্রবেশ করছেন ইন্ডাস্ট্রিতে। আসন্ন ‘আর্চিস’ সিরিজের হাত ধরে সিনে দুনিয়াতে পা রাখলেন অগস্ত্য এবং সুহানা।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Shah Rukh daughter

বলিউডে তারকাদের প্রেম, বিয়ে নিয়ে চর্চা চলতেই থাকবে। বলিউড তারকাদের সন্তানরা এবার একে একে প্রবেশ করছেন ইন্ডাস্ট্রিতে। আসন্ন ‘আর্চিস’ সিরিজের হাত ধরে সিনে দুনিয়াতে পা রাখলেন অগস্ত্য এবং সুহানা।

তবে তাদের সম্পর্কটা কেবল শুটিং ফ্লোরের মধ্যেই সীমাবদ্ধ নেই এখন। ইদানিং নাকি সব জায়গাতে একসঙ্গেই দেখা মিলছে তাদের। কিছুদিন আগে ক্রিসমাস পার্টিতে কাপুর পরিবারে মধ্যাহ্ন ভোজে উপস্থিত ছিলেন সুহানা। সেখানে শ্বেতা বচ্চন নন্দা, নব্যা নভেলি নন্দা এবং অগস্তের সঙ্গে একই গাড়ি থেকে নামতে দেখা যায় তাকে।

   

বচ্চন পরিবারের সঙ্গে সুহানার ঘনিষ্ঠতা বাড়তে থাকায় জল্পনাও বাড়ছে। জোয়া আখতারের নতুন সিরিজে একসঙ্গে অভিনয় করতে করতেই নাকি অগস্ত ও সুহানার মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। এমনিতে পারিবারিক সূত্রে অবশ্য ছোটবেলা থেকে দুজনেই একে অপরকে চিনতেন বলেই খবর। কিন্তু একসঙ্গে কাজ করার সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠতা নাকি বেড়েছে, আর তাই নিয়েই চলছে তুমুল জল্পনা।

বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, কাজের বাইরেও নাকি দুজনকে প্রায় সময় একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। ২০২২ সালের আগস্ট মাস থেকে নাকি এই নতুন সম্পর্কের সূত্রপাত হয়েছে। যদিও তারা এখনই প্রকাশ্যে মুখ খোলেননি সম্পর্ক নিয়ে। ছেলেমেয়েদের বন্ধুত্বে নাকি দারুণ খুশি অগস্তের মা শ্বেতা।

আর অন্যদিকে শোনা যাচ্ছে, শাহরুখপুত্র আরিয়ান খান নাকি এখন বলিউড ডিভা নোরা ফাতেহির প্রেমে হাবুডুবু খাচ্ছেন। কিছুদিন আগে পর্যন্ত চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডের সঙ্গে আরিয়ান খানের সম্পর্ক নিয়ে বলিউডে জোর গুঞ্জন ছিল। তবে অনন্যাকে ভুলে আরিয়ান এখন নোরার সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন বলে শোনা যাচ্ছে। যদিও এই খবরের সত্যতা নিয়ে এখনও মুখ খোললেনি আরিয়ান এবং নোরা দুজনেই।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google