শিয়ালদহে বনগাঁ ও কৃষ্ণনগর রুটে নতুন AC লোকাল চালু

শিয়ালদহ: পুজোর আগে যাত্রীদের জন্য বড় সুখবর দিল ভারতীয় রেল (AC Local Train)। ইতিমধ্যেই শিয়ালদহ–রানাঘাট রুটে চলা এসি লোকাল ট্রেন যাত্রীদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। এবার সেই জনপ্রিয়তা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শিয়ালদহ: পুজোর আগে যাত্রীদের জন্য বড় সুখবর দিল ভারতীয় রেল (AC Local Train)। ইতিমধ্যেই শিয়ালদহ–রানাঘাট রুটে চলা এসি লোকাল ট্রেন যাত্রীদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। এবার সেই জনপ্রিয়তা আরও বাড়াতে এবং যাত্রীদের ভ্রমণ আরও আরামদায়ক করতে শিয়ালদহ থেকে শুরু হচ্ছে আরও দুটি নতুন এসি লোকাল ট্রেন পরিষেবা।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন দুটি রুট হল—
শিয়ালদহ – ভায়া বারাসত – বনগাঁ – রানাঘাট
শিয়ালদহ – ভায়া রানাঘাট – কৃষ্ণনগর সিটি জংশন

   

এই দ্বিতীয় রুটে বেলঘড়িয়া ও শ্যামনগর স্টেশনকে নতুনভাবে যুক্ত করা হয়েছে, যা যাত্রীদের জন্য আরও সুবিধাজনক হবে। আগামী সপ্তাহ থেকেই এই নতুন ট্রেন পরিষেবা চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সোমবার শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা সাংবাদিক বৈঠকে জানান।

ভাড়া তালিকা প্রকাশ

নতুন এসি লোকালের ভাড়া তালিকা ঘোষণা করা হয়েছে। যাত্রাপথ অনুযায়ী ভাড়া নিম্নরূপ:

রুট ১: শিয়ালদহ – বারাসত – বনগাঁ – রানাঘাট

শিয়ালদহ – বিধাননগর রোড: ₹৩৫

শিয়ালদহ – দমদম জংশন: ₹৩৫

শিয়ালদহ – দমদম ক্যান্টনমেন্ট: ₹৩৫

শিয়ালদহ – মধ্যমগ্রাম: ₹৬০

শিয়ালদহ – বারাসাত: ₹৬০

শিয়ালদহ – দত্তপুকুর: ₹৮৫

শিয়ালদহ – হাবরা: ₹৯০

শিয়ালদহ – গোবরডাঙ্গা: ₹১০৫

শিয়ালদহ – ঠাকুরনগর: ₹১০৫

শিয়ালদহ – বনগাঁ: ₹১২০

শিয়ালদহ – মাঝেরগ্রাম: ₹১৩০

শিয়ালদহ – রানাঘাট: ₹১৫০

রুট ২: শিয়ালদহ – রানাঘাট – কৃষ্ণনগর সিটি জংশন

শিয়ালদহ – বিধাননগর রোড: ₹৩৫

শিয়ালদহ – দমদম জংশন: ₹৩৫

শিয়ালদহ – বেলঘড়িয়া: ₹৪০

শিয়ালদহ – সোদপুর: ₹৬০

শিয়ালদহ – খড়দহ: ₹৬০

শিয়ালদহ – বারাকপুর: ₹৬০

শিয়ালদহ – শ্যামনগর: ₹৮৫

শিয়ালদহ – নৈহাটি: ₹৯০

শিয়ালদহ – কাঁচরাপাড়া: ₹৯৫

শিয়ালদহ – কল্যাণী: ₹৯৫

শিয়ালদহ – চাকদহ: ₹১০৫

শিয়ালদহ – রানাঘাট: ₹১২০

শিয়ালদহ – কৃষ্ণনগর সিটি জংশন: ₹১৪০

যাত্রী পরিষেবার উন্নয়নে রেলের পদক্ষেপ

শিয়ালদহ ডিআরএম রাজীব সাক্সেনা জানান, মেট্রো পরিষেবার মতো লোকাল ট্রেনে যাত্রীদের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই প্রয়োজন মেটাতে এবং ভ্রমণ আরও আরামদায়ক করতে বাড়ানো হচ্ছে এসি লোকালের সংখ্যা। বর্তমানে এক জোড়া এসি লোকাল ট্রেন চলছে, নতুন দুটি রুটে পরিষেবা চালু করার জন্য অতিরিক্ত এসি রেক আনা হচ্ছে।

তিনি আরও জানান, পুজোর ভিড় সামলাতে এবং যাত্রীদের উন্নত মানের পরিষেবা দিতে রেল ক্রমশ আধুনিকীকরণের পথে এগোচ্ছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী শিয়ালদহ শাখার বিভিন্ন রুটে যাতায়াত করেন। তাঁদের জন্য এই নতুন পরিষেবা অত্যন্ত কার্যকরী হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google