Aditya L1: ভারতের সফল সূর্যাভিযানে সোশ্যাল মিডিয়ায় আনন্দ-উচ্ছ্বাস

বিজ্ঞানের ক্ষেত্রে ভারত একের পর এক নতুন সাফল্য অর্জন করছে। প্রথমে চন্দ্রযান-৩ আর এখন আদিত্য এল-১। চন্দ্রযান-৩-এর সাফল্যের পর, এখন দেশের মহাকাশ সংস্থা ISRO তার সূর্য অভিযানের প্রথম ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বিজ্ঞানের ক্ষেত্রে ভারত একের পর এক নতুন সাফল্য অর্জন করছে। প্রথমে চন্দ্রযান-৩ আর এখন আদিত্য এল-১। চন্দ্রযান-৩-এর সাফল্যের পর, এখন দেশের মহাকাশ সংস্থা ISRO তার সূর্য অভিযানের প্রথম পর্যায় সফলভাবে অতিক্রম করেছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে আদিত্য এল ১ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এই মিশনের মাধ্যমে ভারত এখন সূর্য সম্পর্কেও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবে। আদিত্য এল ১ পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে মহাকাশে একটি জায়গায় স্থাপন করা হবে, যেখান থেকে আমরা সূর্যের সমস্ত কার্যকলাপের উপর সার্বক্ষণিক নজর রাখতে সক্ষম হব।

ভারতের এই সূর্য মিশনের সাফল্যে এখন উচ্ছ্বসিত গোটা ভারত। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নানা ধরনের ভিডিও ও ছবি। সকলেই তাদের নিজ নিজ প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং মিশনের সাফল্যের জন্য ISRO-কে অভিনন্দন জানাচ্ছে্ন। কেউ বলছেন, ‘ভারতের প্রথম সৌর মিশন-আদিত্য-এল ১ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এটি ইসরো এবং ভারতের জন্য আরেকটি গর্বের মুহূর্ত’, আবার কেউ বলছে যে ‘এখন আমরাও সূর্যকে স্পর্শ করতে বেরিয়েছি’।

   

 

 

আদিত্য এল১ লঞ্চের আগেও মানুষ ধরে নিয়েছিল যে আমাদের চন্দ্রযান-৩ মিশন যেভাবে সফল হয়েছে, ঠিক সেভাবেই এই সূর্য মিশনও সফল হবে। দেশের অনেক জায়গায়, মিশনের সাফল্যের জন্য যজ্ঞও করা হচ্ছিল। এমনকী ISRO প্রধান এস সোমনাথ মন্দিরে গিয়ে প্রার্থনা করেছিলেন এবং মিশনের সাফল্য কামনা করেছিলেন।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google