রেলিগেশন থেকে বাঁচতে দিল্লির বিরুদ্ধে আজ কঠিন পরীক্ষা ওড়িশা এফসির

পয়েন্ট টেবিলের নিচের সারির লড়াইয়ে মুখোমুখি এসসি দিল্লি ও ওড়িশা এফসি। রাহুল কেপির ফিটনেস নিয়েও বাড়ছে অনিশ্চয়তা।

By Sandipa Nandy

Published:

Follow Us
sc-delhi-vs-odisha-fc-isl-2025-relegation-battle-preview

Kolkata, May 8: ইন্ডিয়ান সুপার লিগ ২০২৫-২৬ মরসুমের খুব বেশি ম্যাচ বাকি নেই। এই পরিস্থিতিতে আজ (৮ মে)একে অপরের মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দল – এসসি দিল্লি এবং ওড়িশা এফসি। এই ম্যাচটি জিতে তিন পয়েন্ট নিয়ে এবং রেলিগেশন জোন থেকে নিজেদের অবস্থানকে সুরক্ষিত করতে উদগ্রীব উভয় দল।

শুক্রবার এসসি দিল্লি শুক্রবার ঘরের মাঠে ওড়িশা এফসি-কে স্বাগত জানাতে প্রস্তুত। দিল্লির জেএলএন স্টেডিয়ামে ভারতীয় সময় বিকেল ৫টা থেকে খেলা শুরু। ২০২৫-২৬ ইন্ডিয়ান সুপার লিগে ওড়িশা এফসি একটি কঠিন সময় পার করছে, তাদের ১০টি ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে। মাত্র ৭ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের ১৩ নম্বরে। বর্তমানে দলটির জন্য ধারাবাহিকতা একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

   

উল্টোদিকে, খুব একটা ভালো অবস্থানে নেই স্পোর্টিং দিল্লিও। মোট ১০ ম্যাচ খেলে ২টিতে জয়লাভ করেছে এবং ৪টি ড্র করেছে এসসি দিল্লি। তারা এখন ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে। এমতাবস্থায়
একটি উত্তেজনাপূর্ণ লড়াইয়ে একে অপরকে পরীক্ষা করতে প্রস্তুত দিল্লি এবং ওড়িশা।

স্বস্তির বিষয় এসসি দিল্লি শিবিরে। সেখানে কোনো নিষেধাজ্ঞা বা বড় ধরনের চোটের সমস্যা নেই। তবে অস্বস্তি রয়েছে ওড়িশায়। আজ রাহুল কেপি-র খেলার ব্যাপারে ওড়িশা এফসি সন্দিহান।

স্পোর্টিং ক্লাব দিল্লির সম্ভাব্য লাইন-আপ:

নোরা ফার্নান্দেস (জিকে); মনোজ মহম্মদ, অ্যালেক্স সাজি, রাফায়েল রিবেরো, লামগোলেন গৌ হ্যাংশিং; অগাস্টিন লালরোচনা, আব্দুল হালিক, উসমানে ফানে, মোহাম্মদ আজহার, মতিজা ব্যাবোভিচ, জোসেফ সানি।

ওড়িশা এফসির সম্ভাব্য লাইন-আপ:

অমরিন্দর সিং (জিকে), ভ্যানলালজুইডিকা ছাকছুয়াক, থোইবা সিং, কার্লোস ডেলগাডো, সুভম ভট্টাচার্য, হিতেশ শর্মা, লালথাঙ্গা খাওলহরিং, লালরিনফেলা খিয়াংতে, রহিম আলি, ইসাক ভ্যানলালরুয়াতফেলা, ভিপি সুহাইর।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google