লরেন্স বিষ্ণোইয়ের হুমকির মধ্যে শুটিংয়ে ফিরলেন বলিউড ভাইজান!

লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) হুমকির মাঝেই চলবে শুটিং! অনেকেই হয়তো ভেবে ছিলেন এমন পরিস্থিতিতে সলমান (Salman Khan) হয়তো বেশ কিছু দিন কাজ থেকে বিরতি নেবেন। এমনকি ভাইজান তার ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) হুমকির মাঝেই চলবে শুটিং! অনেকেই হয়তো ভেবে ছিলেন এমন পরিস্থিতিতে সলমান (Salman Khan) হয়তো বেশ কিছু দিন কাজ থেকে বিরতি নেবেন। এমনকি ভাইজান তার জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস 18 (Bigg Boss 18) থেকে সরে যাবেন বলে খবর পাওয়া যাচ্ছিল। তবে বলে রাখি এখনই এমনটা হচ্ছে না। বিষ্ণোই গ্যাং(Lawrence Bishnoi) থেকে হুমকি পাওয়ার মধ্যে, ভাইজান একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন তিনি ভয় ছাড়াই তার কাজ চালিয়ে যাচ্ছেন।

কয়েকদিন আগেই সলমান (Salman Khan) তার ঘনিষ্ট বন্ধু এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে হারিয়েছেন। জানা গিয়েছে বাবা সিদ্দিকীর মৃত্যুর দায় বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi) নিয়েছে এবং এর কারণ হিসেবে বলা হয়েছে সালমান খানকে সাহায্য করা। বিষ্ণোই গ্যাং তরফ থেকে সলমানকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বারবার।

   

এমন পরিস্থিতিতে সালমন (Salman Khan) হয়তো বেশ কিছু দিন কাজ থেকে বিরতি নেবেন ভেবে ছিলেন অনেকেই। বাবা সিদ্দিকীর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিনেতা বিগ বস ১৮ (Bigg Boss 18) এর শুটিং মাঝপথে বন্ধ করে দিয়েছিলেন এবং তার সঙ্গে দেখা করতে লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন। এর পর থেকে শোনা যায় জনপ্রিয় রিয়ালিটি শোয়ের উইকএন্ড কি বারের সঞ্চালনা করবেন না সলমান (Salman Khan) ।

টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, সালমান খান (Salman Khan) বিগ বস ১৮(Bigg Boss 18) – এর শুটিং আবার শুরু করেছেন । তিনি উইকেন্ড কা ওয়ার শ্যুট করতে সেটে ফিরে এসেছেন, তবে এবার নিরাপত্তার কথা মাথায় রেখে সেটে অনেক কঠোর নিয়ম করা হয়েছে। বলা হচ্ছে যে তিনি বর্তমানে প্রোডাকশন কম্পাউন্ডের ভিতরে একটি সুরক্ষিত বাংলোতে অবস্থান করছেন এবং শুটিংয়ের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।

বিগ বস সিজেন ১৮ (Bigg Boss 18) এর সেটে বেশ কিছু নিয়মাবলী তৈরি করা হয়েছে, যেমন আধার কার্ড যাচাইয়ের পরেই লোকেদের প্রবেশ এবং শুটিং শেষ না হওয়া পর্যন্ত সমস্ত ক্রু, সদস্যদের সাইটে থাকতে হবে। পাশাপাশি সেটে ৬০ জনের বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google