Sachin Tendulkar: জুয়ার প্রচারে সচিন! নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা

বিস্ফোরক অভিযোগ আনলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। জুয়ার প্রচারে নাকি ব্যবহার করা হয়েছে তাঁর ছবি। এমনই অভিযোগে তিনি নিতে চলেছেন আইনি পদক্ষেপ। সোশ্যাল মিডিয়ায় নিজেদের তুলে ধরার জন্য ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

বিস্ফোরক অভিযোগ আনলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। জুয়ার প্রচারে নাকি ব্যবহার করা হয়েছে তাঁর ছবি। এমনই অভিযোগে তিনি নিতে চলেছেন আইনি পদক্ষেপ।

সোশ্যাল মিডিয়ায় নিজেদের তুলে ধরার জন্য ভারতীয় ক্রিকেট ঈশ্বরের মর্ফড ছবি ব্যবহার করার জন্য একটি ক্যাসিনোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। ঘটনায় ক্ষুব্ধ খোদ সচিন। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গোয়ায় অবস্থিত ‘বিগ ড্যাডি’ ক্যাসিনোর প্রচারের জন্য তেন্ডুলকরের ছবি ব্যবহার করা হয়েছিল।

   

“যদিও আমার আইনী দল প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, আমি অনুভব করেছি যে এই তথ্যটি সবার সঙ্গে ভাগ করে নেওয়া আমার পক্ষে গুরুত্বপূর্ণ ছিল,” সামাজিক মাধ্যমে জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।

“এটি আমার নজরে এসেছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে একাধিক বিজ্ঞাপন দেখানো হচ্ছে। একটি মর্ফড ফটোতে আমাকে একটি ক্যাসিনোকে সমর্থন করতে দেখা যাচ্ছে,” তিনি আরও বলেন।

“আমি কখনও জুয়া, তামাক বা অ্যালকোহলকে সমর্থন করিনি – প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, ব্যক্তিগত ক্ষমতাতে, কখনই সমর্থন করিনি। এটা দেখে খুব খারাপ লাগছে যে, আমার ছবি মানুষকে বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে।”

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google