UCL: ‘ইউরোপিয়ান ক্লাসিকো’, রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ

আজ ,মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UCL) কোয়ার্টার-ফাইনালের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। ‘ইউরোপিয়ান ক্লাসিকো’ নামে পরিচিত এই ম্যাচে ইউরোপিয়ান কাপের ইতিহাসে সবচেয়ে ...

By Sandipa Nandy

Published:

Follow Us
real-madrid-vs-bayern-munich-ucl-quarter-final-european-classico

আজ ,মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UCL) কোয়ার্টার-ফাইনালের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের। ‘ইউরোপিয়ান ক্লাসিকো’ নামে পরিচিত এই ম্যাচে ইউরোপিয়ান কাপের ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপাজয়ী দুটি ক্লাব একে অপরের মুখোমুখি হয়।

বর্তমানে ঘরোয়া লিগে ধুঁকতে থাকা মাদ্রিদ, লা লিগায় বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে। মায়োর্কার কাছে ২-১ গোলের হতাশাজনক হারের পর এই ম্যাচে নামছে। তবে, চ্যাম্পিয়ন্স লিগে তারা এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য। সম্প্রতি দুই ম্যাচ মিলিয়ে ম্যানচেস্টার সিটিকে ৫-১ গোলে হারিয়েছে।

   

উল্টোদিকে, ভিনসেন্ট কম্পানির দল দুর্দান্ত ছন্দে আছে। টানা ১৪টি ম্যাচে অপরাজিত বায়ার্ন মিউনিখ। এর আগের রাউন্ডে আটালান্টার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১০-২ গোলের দাপুটে জয় নিয়ে খেলতে নামছে। তবে ২০১২ সাল থেকে মাদ্রিদের বিপক্ষে বায়ার্ন কোনো ম্যাচ জিততে পারেনি।

চোটজনিত কারণে রিয়ালে থাকছে না থিবো কুর্তোয়া এবং রদ্রিগো। তবে নিষেধাজ্ঞা শেষে দলে ফিরেছেন ফেদেরিকো ভালভার্দে। এছাড়া জুড বেলিংহ্যাম এবং
কিলিয়ান এমবাপেও খেলার জন্য ফিট। হ্যারি কেইন ফিট ঘোষিত হওয়ায় বায়ার্ন মিউনিখ শিবিরে বড় স্বস্তি। শুধুমাত্র বদলি গোলরক্ষক স্ভেন উলরাইখ খেলতে পারবেন না।

রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: অ্যান্ড্রু লিনিন
ডিফেন্ডার: ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, এডার মিলিতো, আন্তোনিও রুডিগার, ফ্রাঁ গার্সিয়া
মিডফিল্ডার: অরেলিয়ান চৌমেনি, ফেদেরিকো ভালভার্দে, থিয়াগো পিটার্চ, আরদা গুলার
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র।

বায়ার্ন মিউনিখ সম্ভাব্য একাদশ:
গোলরক্ষক: ম্যানুয়েল নিউয়ার
ডিফেন্ডার: জোসিপ স্ট্যানিসিক, ডেওট উপমেকানো, জোনাথন তাহ, কনরাড লাইমার
মিডফিল্ডার: জোশুয়া কিমিচ, আলেকজান্ডার পাভলোভিচ; লুইস ডিয়াজ, সার্জ গ্যানাব্রি, মাইকেল ওলিস
ফরোয়ার্ড: হ্যারি কেন

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google