Cryptocurrencies: ক্রিপ্টো উন্মাদনা নিয়ে উদ্বিগ্ন আরবিআই গভর্নর

মুম্বই: দুনিয়াজুড়ে ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrencies) নিয়ে আলোচনা চলছে ৷ তারই মধ্যেই আমেরিকার বাজার নিয়ন্ত্রক এসইসি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) প্রকল্পে বিটকয়েনকে সম্মতি দিয়েছে। এই পদক্ষেপ গোটা আর্থিক ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
RBI, Governor, Cryptocurrencies

মুম্বই: দুনিয়াজুড়ে ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrencies) নিয়ে আলোচনা চলছে ৷ তারই মধ্যেই আমেরিকার বাজার নিয়ন্ত্রক এসইসি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) প্রকল্পে বিটকয়েনকে সম্মতি দিয়েছে। এই পদক্ষেপ গোটা আর্থিক ক্ষেত্রের গুরুত্বপূর্ণ মোড় বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। যেহেতু এর ফলে বিশ্বের বৃহত্তম অর্থনীতির আর্থিক প্রকল্পগুলিতে বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি যুক্ত করতে পারবে সংস্থাগুলি।

তবে এই প্রসঙ্গে রিজ়ার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস স্পষ্ট বার্তা দিয়েছেন, ভারতের শীর্ষ ব্যাঙ্ক অন্য কোনও দেশের নিয়ন্ত্রণ ব্যবস্থাকে অনুসরণ করবে না। বিশ্ব অর্থনীতি, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের পক্ষে ‘ক্রিপ্টো উন্মাদনা’ রীতিমতো ঝুঁকির!

   

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের বক্তব্য, ‘‘অন্য কোনও একটি বাজারের পক্ষে যেটা ভাল সেটা আমাদের জন্য ভাল না-ও হতে পারে। এ ব্যাপারে (ক্রিপ্টোকারেন্সি) রিজার্ভ ব্যাঙ্ক এবং আমার দৃষ্টিভঙ্গি অপরিবর্তিত রয়েছে।’’

বিশেষজ্ঞ মহল মনে করিয়ে দিচ্ছে, গত বাজেটে ক্রিপ্টোকারেন্সি-সহ সমস্ত ধরনের ডিজিটাল সম্পদের লেনদেনের উপরে মোটা কর বসানো হয়েছিল। ওই পদক্ষেপ পক্ষান্তরে ডিজিটাল সম্পদের স্বীকৃতি কি না, সে ব্যাপারে স্বাভাবিক ভাবেই আলোচনা শুরু হয়েছিল। যদিও সেই সময়েও ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে নিজেদের যুক্তিতে অনমনীয় ছিল রিজার্ভ ব্যাঙ্ক। এবারেও বেসরকারি ডিজিটাল মুদ্রা দেশের আর্থিক স্থিতিশীলতার পক্ষে বড় ঝুঁকির বলে মন্তব্য করে রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর জানিয়ে দেন, মার্কিন নিয়ন্ত্রক নিজেই ক্রিপ্টোকারেন্সি পণ্যের ঝুঁকি চিহ্নিত করেছে।

যাইহোক, এই প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে ব্লকচেইন প্রযুক্তি, যার উপর ক্রিপ্টোকারেন্সি তৈরি করা হয়েছে, অনেক ধরনের অ্যাপ্লিকেশনে তা প্রয়োগের সম্ভাবনা রয়েছে।

সামগ্রিক অর্থনৈতিক এবং আর্থিক স্থিতিশীলতার ঝুঁকির কথা উল্লেখ করে গভর্নর ক্রিপ্টোকারেন্সির বিষয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করেন। আগে ২০২২ সালের জুনে, তিনি এগুলিকে “স্পষ্ট বিপদ” বলে অভিহিত করেছিলেন ৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google