ইভিএম বিভ্রাট কাটিয়ে চারুচন্দ্র কলেজে ভোট দিলেন চিরঞ্জিৎ

কলকাতা: ভোটের সকালে যান্ত্রিক গোলযোগের মুখে পড়লেন রাসবিহারীর তারকা ভোটার তথা বারাসাতের বিদায়ী বিধায়ক অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। বুধবার সকালে রাসবিহারী কেন্দ্রের অন্তর্গত চারুচন্দ্র কলেজে সস্ত্রীক…

Rasbehari EVM malfunction

কলকাতা: ভোটের সকালে যান্ত্রিক গোলযোগের মুখে পড়লেন রাসবিহারীর তারকা ভোটার তথা বারাসাতের বিদায়ী বিধায়ক অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। বুধবার সকালে রাসবিহারী কেন্দ্রের অন্তর্গত চারুচন্দ্র কলেজে সস্ত্রীক ভোট দিতে পৌঁছেছিলেন তিনি। কিন্তু বুথে পৌঁছেই বাধার মুখে পড়তে হয় তাঁকে। (Rasbehari EVM malfunction)

জানা গিয়েছে, ওই সময় বুথের ইভিএম মেশিনটি বিকল হয়ে পড়েছিল। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও যান্ত্রিক ত্রুটি না মেটায় ভোট না দিয়েই ফিরে যেতে হয় এই বর্ষীয়ান অভিনেতাকে। এই ঘটনায় সাময়িক বিরক্তি প্রকাশ করলেও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি দায়বদ্ধতা থেকে পরে ফের বুথে ফিরে আসেন তিনি।

Advertisements

সমস্যা মিটে যাওয়ার পর দ্বিতীয় দফায় চারুচন্দ্র কলেজে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন অভিনেতা। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রীও। সস্ত্রীক ভোট দেওয়ার পর চিরঞ্জিৎ জানান, প্রাথমিক ভাবে কিছুটা অসুবিধা হলেও শেষ পর্যন্ত ভোট দিতে পেরে তিনি খুশি। সাধারণ মানুষকেও গণতন্ত্রের এই উৎসবে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ফলতায় ‘সিংহমের’ নাকের ডগায় ইভিএমে টেপ মেরে চলছে ভোট!