প্রেমদিবসে ফের একসঙ্গে রাহুল-রুকমা

রাহুল-সন্দীপ্তা প্রেমে রুকমার ছায়া। রুকমার জন্য সন্দীপ্তার সঙ্গে সম্পর্ক ভেঙেছে রাহুলের। এমন খবরে ছয়লাপ টলিপাড়া। এমন সময় এই গুঞ্জনে ঘি দিল একটি ছবি। সম্পতি যা অভিনেতা-অভিনেত্রী দু’জেই শেয়ার ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us
rahul-rukma

রাহুল-সন্দীপ্তা প্রেমে রুকমার ছায়া। রুকমার জন্য সন্দীপ্তার সঙ্গে সম্পর্ক ভেঙেছে রাহুলের। এমন খবরে ছয়লাপ টলিপাড়া। এমন সময় এই গুঞ্জনে ঘি দিল একটি ছবি। সম্পতি যা অভিনেতা-অভিনেত্রী দু’জেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশন দিয়েছেন, ‘সবই ১৪ ফেব্রুয়ারি ‘উপলক্ষে!’। এই ছবি গিয়ে দুয়ে দুয়ে চার করছেন সবাই। কারণ ১৪ ফেব্রুয়ারি যে প্রেমের দিন তা নিশ্চয় আপনাদের আর বলে দিতে হবে না।

‘দেশের মাটি’র রাজা-মাম্পি পর্ব পর্দা থেকে মুছলেও বাস্তবে কি রয়েই গিয়েছে? সত্যিই কি কোনও বিশেষ রসায়ন কাজ করছে তাঁদের মধ্যে? এমনই মন্তব্যে ধেয়ে আসছে। তবে জানা গিয়েছে, ‘প্রেম দিবসে একটি চ্যানেলে দেখা যাবে তাঁদের। সেখানে এক সাক্ষাৎকার অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন জুটিতে।

   

কিছুদিন ধরে টলিপাড়ার কান পাতলে শোনা যাচ্ছে , ‘দেশের মাটি’ সিরিয়ালের সহ-অভিনেত্রী রুকমার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাহুল। নতুন এই সম্পর্কের কারণেই ভেঙেছে সন্দীপ্তা-রাহুল-এর সম্পর্ক। কিন্তু সত্যি কি? সে সম্পর্কে রাহুলকে এক সংবাদমাধ্যম প্রশ্ন করলে তিনি বলেন, ‘সন্দীপ্তার সঙ্গে বিশেষ সম্পর্ক আমরা কোনও দিন স্বীকার করিনি। ওর সঙ্গে যে ভবিষ্যৎ দেখেছি, এমনও নয়। সে রকম ভাবলে অন্য কথা ছিল। রুকমার কারণে সন্দীপ্তার সঙ্গে সম্পর্ক ভেঙেছে, এটা আকাশ-কুসুম স্বপ্ন দেখার মতো!’ এছাড়া রুকমার সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি জানিয়েছেন, ‘রুকমার সঙ্গে সম্পর্কে যেতে যাব কেন? আমার তো বিচ্ছেদও হয়নি।’

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google