ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি পেলেন না রাহুল গান্ধী

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে প্রবেশের অনুমতি দিল না ওসমানিয়া বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসের মধ্যে কোনও রকম রাজনৈতিক কার্যকলাপের অনুমতি দেওয়া হবে না। আগামী ৬ এবং ৭ ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে প্রবেশের অনুমতি দিল না ওসমানিয়া বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসের মধ্যে কোনও রকম রাজনৈতিক কার্যকলাপের অনুমতি দেওয়া হবে না।

আগামী ৬ এবং ৭ মে তেলেঙ্গানা সফরে আসছেন রাহুল গান্ধী। রাহুলকে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি না দেওয়ার ঘটনায় তেলেঙ্গানা সরকারকে দায়ি করেছে কংগ্রেস। জানানো হয়েছে, যে কোনওভাবে হোক পড়ুয়াদের সঙ্গে রাহুল গান্ধী দেখা করবেন।

   

রাহুল গান্ধীকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতি দেওয়া নিয়ে উত্তপ্ত ওসমানিয়া ক্যাম্পাস। ইতিমধ্যেই ১৮ জন পড়ুয়াকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, রাহুল গান্ধীর তেলেঙ্গানা সফরের জন্য প্রায় পাঁচ লক্ষ সমর্থককে নিয়ে বিশাল পথযাত্রার আয়োজন করছে কংগ্রেস।

তবে রাহুল গান্ধীকে অনুমতি না দেওয়া নিয়ে এখনও পর্যন্ত অনুষ্ঠানের আয়োজকদের কিছু জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কংগ্রেসের দাবি, ২৩ এপ্রিল ওই অনুষ্ঠানের জন্য ওসমানিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। সে সময় জানান হয়েছিল, এই অনুষ্ঠান একদমই হবে অরাজনৈতিক। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ২০১৭ সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এই ঘটনা নিয়ে তেলেঙ্গানা কংগ্রেস যথারীতি আঙুল তুলেছে শাসক দল টিআরএসের দিকে। কংগ্রেস সাংসদ রেভান্থ রেড্ডি বলেছেন, “রাহুল গান্ধীকে নিয়ে মুখ্যমন্ত্রী কেসিআর ও তাঁর দল ভায় পাচ্ছেন। রাজ্য কংগ্রেসের মুখপাত্র জানিয়েছেন, এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। কেসিআর কোম্পানির মনে রাখা উচিত পৃথক তেলেঙ্গানা রাজ্য তৈরি করতে অগ্রণী ভূমিকা ছিল সোনিয়া গান্ধীর। দলনেত্রীর দয়াতেই আজ কেসিআর পরিবার রাজ্যের ক্ষমতা ভোগ করছে।

জানা গিয়েছে, রাহুল গান্ধীকে অনুমতি না দেওয়ায় তারা পাথর ছুঁড়ছিল। এই গ্রেফতারির তীব্র নিন্দা করেছে কংগ্রেস। রাহুল গান্ধী কেবলমাত্র পড়ুয়াদের সঙ্গে দেখা করে তাদের সমস্যা জানতে চেয়েছেন। কোনও রাজনৈতিক কর্মসূচির জন্য তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন না, এমনটাই বলা হয়েছে কংগ্রেসের তরফে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google