আতঙ্কে মোবাইল ফোন দেখতে পারছেন না রচনা বন্দ্যোপাধ্যায়

আমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হুগলির সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। শুক্রবার সন্ধ্যায় হুগলির পোলবায় তৃণমূল কংগ্রেসের সাংসদ কার্যালয়ে দলীয় বৈঠকে ...

By Sandipa Sil

Published:

Follow Us
Rachna Banerjee Traumatized by Air India AI-171 Crash News

আমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হুগলির সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। শুক্রবার সন্ধ্যায় হুগলির পোলবায় তৃণমূল কংগ্রেসের সাংসদ কার্যালয়ে দলীয় বৈঠকে এসে তিনি বলেন, “আমি আতঙ্কে মোবাইল খুলতেই পারছি না। যতবার ফোন খুলছি, ততবার ওই মর্মান্তিক ঘটনার ছবি, ভিডিও বা খবর সামনে আসছে।”

Read HindI: रचना बनर्जी, बोलीं – ‘मोबाइल खोलने की हिम्मत नहीं हो रही’

   

উল্লেখ্য, বৃহস্পতিবার আমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান AI-171 রানওয়ে ছেড়ে ওড়ার পরপরই ভেঙে পড়ে। বিমানে থাকা ২৪২ জন যাত্রীর অধিকাংশই প্রাণ হারিয়েছেন বলে সূত্রের খবর। দুর্ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয় এবং অনেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই দুর্ঘটনায় গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ঘটনা এতটাই হৃদয়বিদারক যে ভাষা হারিয়ে ফেলেছি। এতগুলো প্রাণ এক নিমেষে চলে গেল। কারো ছোট বাচ্চা ছিল, কেউ বেড়াতে যাচ্ছিল, কেউ পড়াশোনার জন্য লন্ডন যাচ্ছিল—এমন অনেক স্বপ্ন একসাথে ধ্বংস হয়ে গেল। আমরা তো সবসময় বলি ড্রিমলাইনারে চড়া মানে স্বপ্নের যাত্রা। কিন্তু সেই স্বপ্ন এইভাবে চূর্ণ হবে ভাবতেই পারছি না।”

তিনি আরও বলেন, “এই দুর্ঘটনার পেছনে কী কারণ রয়েছে তা খুঁজে বের করা জরুরি। জাতীয় তদন্ত সংস্থা (NIA) তদন্ত শুরু করেছে এটা স্বস্তির খবর। কিন্তু আমাদের আরও সচেতন হতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো পরিবারকে এই দুঃখ বহন করতে না হয়।”

নিজের রাজনৈতিক ও পেশাগত পরিচয় নিয়ে তিনি বলেন, “প্রথমে আমি অভিনেত্রী, তারপর দিদি নম্বর ওয়ান, এরপর সাংসদ। আমি অভিনেত্রী ছিলাম বলেই দিদি নম্বর ওয়ানে সুযোগ পেয়েছি, আর সেই অনুষ্ঠান ১৪ বছর ধরে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। সেই ভালোবাসাই আমাকে আজ এই দায়িত্বে এনেছে।”

দেশজুড়ে এই দুর্ঘটনাকে ঘিরে শোকের আবহ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত শোকপ্রকাশ করেছেন। বিমানে থাকা যাত্রীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Sil

আইনের ছাত্রী। শিক্ষানবীশ আইনজীবী। সাংবাদিকের সঙ্গে সংসারের সূত্রে সংবাদে আগ্রহ। কলকাতা24x7-এর মাধ্যমে পথ চলার শুরু।

Follow on Google