Rachana Banerjee: তৃণমূল প্রার্থী রচনার প্রাক্তন স্বামী সিদ্ধান্তের বিজেপিতে যোগ; আরও বড় চমক অপেক্ষায়?

বাংলার ‘দিদি নম্বর 1’ রাজনীতির ময়দানে নেমেই ঝড় তুলে দিয়েছেন৷ জনগণের আরও কাছে যাওয়ার সুযোগ হাতছাড়া করেননি রচনা ব্যানার্জি৷ কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে গিয়ে বেফাঁস মন্তব্যে ট্রোলও ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
rachana and siddhant in politics

বাংলার ‘দিদি নম্বর 1’ রাজনীতির ময়দানে নেমেই ঝড় তুলে দিয়েছেন৷ জনগণের আরও কাছে যাওয়ার সুযোগ হাতছাড়া করেননি রচনা ব্যানার্জি৷ কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে গিয়ে বেফাঁস মন্তব্যে ট্রোলও কম হচ্ছে না তাঁকে নিয়ে৷ কখনও কলকারখানার ধোঁয়া-শিল্প প্রসঙ্গ তো কখনও ভালো দই, এ যাবৎ নিজের মন্তব্যের কারণে কম ট্রোলড হতে হয়নি তাঁকে৷ কিন্তু না এখানেই শেষ নয়৷ রাজনীতিতে যোগদানের শুরু থেকে এখনও পর্যন্ত তিনি সংবাদ মাধ্যমের শিরোনামে৷ আর এবার ফের একবার আলোচনায় তিনি৷ তবে কারণটা অবশ্য এবার তিনি নন, তাঁর প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র৷

mamata banerjee and rachana banerjee

   

একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন রচনা ব্যানার্জি৷ অন্যদিকে, নির্বাচনী আবহে এবার বিজেপির হাত ধরলেন তাঁর প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্র৷ উল্লেখ্য, ওড়িয়া সিনেমায় যেমন বিপুল জনপ্রিয়তা রয়েছে সিদ্ধান্তের, তেমনই রাজনীতির আঙিনাতেও পরিচিত মুখ তিনি৷ কারণ, সদ্য বিজেপিতে যোগ দিলেও, এর আগে, পরপর ২ বার বিজু জনতা দলের সাংসদ ছিলেন তিনি৷

Siddhant Mahapatra in BJP

সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে ভাগ্যের শিকে ছিঁড়তে পারে সিদ্ধান্তের৷ এদিকে, বিজেপিতে যোগ দিয়েই সিদ্ধান্ত বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন উন্নয়নকে ওড়িশাতেও আনতে হবে।’

আরও পড়ুন: Loksabha election 2024 : লোকসভা ভোটের প্রচারে রিয়্যালিটি শো’তে ডাকার টোপ রচনার

প্রসঙ্গত, একসময় ছবির জগতে রচনা-সিদ্ধান্ত ছিল সুপারহিট জুটি৷ শোনা যায়, দুজনের মধ্যে সম্পর্কও গড়ে উঠেছিল এবং গোপনে বিয়েও করেছিলেন তাঁরা৷ কিন্তু সেই বিয়ের মেয়াদ বেশিদিনের ছিল না৷ ২০০৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয় বলে জানা যায়। পরে রচনা বিয়ে করেন প্রবাল বসুকে। তবে সেই বিয়েও স্থায়ী হয়নি বলে জানা যায়৷

rachana banerjee tmc candidate

তবে রাজনৈতিক মহল থেকে শুরু করে আমজনতা, সকলেরই চোখ এখন রচনা-সিদ্ধান্তের দিকে৷ তাহলে কি একসময়ের সুপারহিট জুটি এবার রাজনীতির আঙিনায় বিরোধী দলে থেকে একে অপরকে দেবেন টক্কর? আগামী দিনে কি আরও বড়সড় কোনও চমক আসতে চলেছে? উঠছে এমনই নানান প্রশ্ন৷

আরও পড়ুন: Rachana Banerjee: ‘লকেট অভিজ্ঞ’, কার্যত স্বীকার করে নিলেন রচনা

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google