Home Kolkata City সর্বহারা অনুব্রতর মামলার জোগান‌ আসবে কোথা থেকে! উঠছে প্রশ্ন‌

সর্বহারা অনুব্রতর মামলার জোগান‌ আসবে কোথা থেকে! উঠছে প্রশ্ন‌

anubrata mondal

বীরভূমে নিশ্চিহ্ন অনুব্রত মণ্ডল! বুধবার অনুব্রতের যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। কেবল বোলপুরের পৈতৃক বাড়িটাই রয়েছে। গরু পাচার মামলায় আইনজীবীর খরচ কে জোগাবে, তা নিয়েও চর্চা শুরু হয়েছে।

- Advertisement -

বীরভূম জেলায় তৃণমূলের মিটিং-মিছিল বা প্রায় কোনও কর্মসূচিতেই অনুব্রতের ছবি আজকাল থাকে না। দলের সভায় জেলার কোনও নেতার মুখে তাঁর নামও শোনা যায় না।

   

একাংশের কথায়, ‘যে লোকটা দলের হয়ে সারা জীবন দিয়ে দিল, আজ তার দুর্দিনে দলকে পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না।’

এরই পাশাপাশি প্রশ্ন উঠেছে, ইডি-র সম্পত্তি বাজেয়াপ্তের পরে অনুব্রতের বিপুল আইনি খরচ জোগাবেন কে? বিভিন্ন সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে আসানসোল আদালত, কলকাতা হাই কোর্ট, দিল্লির আদালতে অনুব্রতের একাধিক মামলা চলছে।

সম্প্রতি এর সঙ্গে দিল্লি আদালতে যুক্ত হয়েছে অনুব্রতের মেয়ে সুকন্যা মণ্ডলের মামলাও। এত দিন আদালতে তাঁদের হয়ে মামলা লড়েছেন নামীদামি আইনজীবীরা। যাঁদের মধ্যে কারও কারও এক দিনের হাজিরা বাবদ পারিশ্রমিক কয়েক লক্ষ টাকা।

বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, ‘বিরোধীদের সব সময় হাউহাউ করে চিত্‍কার করলে আর যুক্তিহীন ভাবে কথা বললেই চলবে না। তাঁদেরও বুঝতে হবে বিষয়টি বিচারাধীন।’

অনুব্রতের মামলার টাকা প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘বিষয়টি আমরা দেখি না। তাই এ নিয়ে আমাদের কিছু বলার নেই।’

Follow on Google