Train :এবার কিউআর কোড স্ক্যানিং পেমেন্ট সিস্টেম চালু করল রেল কর্তৃপক্ষ

টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে সময়ও যেত, আবার ট্রেনও হাতছাড়া হওয়ার মতো ঘটনা ঘটত বহু যাত্রীর। তবে একাধিক স্টেশনে স্মার্ট কার্ড রিচার্জ করে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। কিন্তু ...

By Rana Das

Published:

Follow Us

টিকিটের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে সময়ও যেত, আবার ট্রেনও হাতছাড়া হওয়ার মতো ঘটনা ঘটত বহু যাত্রীর। তবে একাধিক স্টেশনে স্মার্ট কার্ড রিচার্জ করে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। কিন্তু তাতেও অনেকে সমস্যায় পড়তে হয়েছে নিত্য যাত্রীদের। এই সমস্যা থেকে মুক্তি দিতে এবার হাওড়া ডিভিশনে কিউআর কোডে টিকিট কাটার ব্যবস্থা করল রেল। কিউআর কোড থাকলে মুহূর্তের মধ্যেই অনলাইনে টিকিট কেটে নেওয়া সম্ভব। তাই স্মার্ট কার্ড বা মেশিনে কয়েন ঢুকিয়ে টিকিট কাটার ঝামেলা থেকে বেরিয়ে যাওয়া যাবে। এই সুবিধা যাত্রীদের দিতে হাওড়া স্টেশনের টিকিট কাউন্টারগুলিতে কিউআর কোডের স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে। আর যাত্রীরাও টিকিট কাটতে পারছে খুব সহজেই। তাই খুচরো–সহ অনেকগুলি সমস্যা মিটবে বলে মনে করছেন যাত্রীরা।

এদিকে রেল সূত্রে খবর, এই কিউআর কোড সিস্টেমটি যাত্রীদের কাছে অনেক নিরাপদ ব্যবস্থা। এতে সময় বাঁচবে। যে ট্রেন যাত্রী ধরতে চান তা অনায়াসে ধরতে পারবেন। দীর্ঘ লাইন থেকে মুক্তি পাবেন যাত্রীরা। খুচরো নিয়ে সমস্যা হবে না। আর সব থেকে বড় কথা, কিউআর কোড স্ক্যান করে টিকিট কাটলে টাকা চোট হওয়ার কোনও সম্ভাবনা থাকে না। বরং সহজে দ্রুত যাত্রীরা টিকিট কাটতে পারেন। এই ব্যবস্থা হওয়ায় বহু যাত্রীই খুব খুশি। কিউআর কোড স্ক্যানিং পেমেন্ট সিস্টেম যাত্রীদের সবরকম ইউপিআই ব্যবহার করে টিকিট কাটতে অনুমতি দেবে। সুতরাং যাত্রী এবং বুকিং ক্লার্ক উভয়ের পক্ষেই সুবিধা হবে।

   

অন্যদিকে এই ব্যবস্থা নিয়ে যাত্রীদের অনেকেই বলেছেন, হাঁফ ছেড়ে বাঁচলাম। সামনে গরম আসছে। তাতে লম্বা লাইনের থেকে রেহাই মিলবে। হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সঞ্জীবকুমার বলেন, ‘এই নতুন কিউআর কোড স্ক্যানিং পেমেন্ট সিস্টেম হাওড়া ডিভিশনে ব্যাপক সাড়া ফেলেছে। এটি শুধুমাত্র টিকিট কাটার প্রক্রিয়াকে সহজ করবে তা নয় বরং সামগ্রিক যাত্রীদের উপকার হবে। যাত্রীরা এখন স্মার্টফোন ব্যবহার করেন। তাঁরা ইউপিআই ব্যবহার করে সহজেই ট্রেনের টিকিট কাটতে পারবেন।’

যাত্রীরা অনেকাংশে সুবিধা উপভোগ করতে পারবে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ। সাথে সময় বাঁচবে আর ট্রেনও হাতছাড়া হবে না। এই ব্যবস্তা চালু হওয়ায় যাত্রীরা ভীষণ খুশি।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google