Qatar WC: নতুন ধাঁচের বিশ্বকাপ খেলা মরক্কোয়! বিশ্ব জুড়ে চমক

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: চমকের পর চমক। কাতার বিশ্বকাপ আসরে তৃতীয় স্থানের জন্য খেলার আগেই আরও চমকে দিল (Morocco) মরক্কো। আফ্রিকার মাটিতে এ দেশেই বসছে নতুন ধাঁচের (Club ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Africa is dreaming of reaching the finals of the World Cup and Qatar is occupied by the Moroccans

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: চমকের পর চমক। কাতার বিশ্বকাপ আসরে তৃতীয় স্থানের জন্য খেলার আগেই আরও চমকে দিল (Morocco) মরক্কো। আফ্রিকার মাটিতে এ দেশেই বসছে নতুন ধাঁচের (Club WC) ক্লাব বিশ্বকাপ। (FIFA Club World Cup will be played in Morocco)

ফিফার ঘোষণার পর হাকিমির দেশে প্রবল উন্মাদনা শুরু হয়ে গেছে। শনিবার মরক্কো খেলতে নামছে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এবারের বিশ্বকাপে মরক্কো প্রথম আফ্রিকান ও আরব দুনিয়ার অন্তর্ভুক্ত দেশ হিসেবে সেমিফাইনালে খেলে নজির গড়েছে।

   

ফিফা জানিয়েছে, নতুন বিশ্বকাপ আসছে। বিশ্বের সেরা ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজন করা হবে। প্রতি চার বছর পরপরএই ক্লাব ভিত্তিক বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। শুক্রবার ফিফা প্রেসিডেন্ট জিওন্নি ইনফান্তিনো এই ঘোষণা করেছেন।

তিনি জানিয়েছেন, ২০২৫ সাল থেকে ফিফা ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের সেরা ৩২টি ক্লাব অংশ নেবে। ক্লাব বিশ্বকাপের প্রথম আসর বসবে মরক্কোতে। ফিফা সূত্রে খবর, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মতো একটি আসর আয়োজনের পরিকল্পনা ছিল। সেটি এবার শুরু হচ্ছে।

ফিফা প্রেসিডেন্ট বলেছেন, ২৪টি দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজনের ব্যাপার ঠিক হয়েছিল। কিন্তু করোনা মহামারির কারণে ২০২১ সালে সেই আয়োজন করা সম্ভব হয়নি। নতুন ক্লাব বিশ্বকাপ ২০২৫ সাল থেকে নতুন করে শুরু হবে। এতে অংশ নেবে ৩২টি দল। বিশ্বের সেরা ওই ৩২টি ক্লাব দল কীভাবে ঠিক হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করে চূড়ান্ত করা হবে।

কিন্তু মরক্কোকে বেছে নেওয়ায় আরও চমক। এই খবর আসতেই মরক্কো সহ পুরো আফ্রিকা জুড়ে উন্মাদনা শুরু হয়ে গেল। সেই সাথে আরব বিশ্বে ফের আলোড়ন। কার়ন, এই প্রথমবার আরব বিশ্বের দেশ কাতারে হচ্ছে মূল বিশ্বকাপ। এর পরেই ক্নাব বিশ্বকাপের আসর। পরপর দুটি মেগা ইন্ডেন্ট। তবে আফ্রিকায় এর আগে ফিফা বিশ্বকাপ হয়েছে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google