Purba Medinipur: মহকুমা শাসকের গাড়ি আটকেই চাঁদাবাজি, ঘাড় ধরে থানায় সোপর্দ

মেরিন ড্রাইভে চাঁদার জুলুমের অতিষ্ট পর্ষটকেরা। শনিবার দুপুরে তাজপুরে দুই চাঁদা আদায়কারী যুবককে হাতেনাতে পাকাড়াও করলেন পূর্ব মেদিনীপুর জেলার (Purba Medinipur)  কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য।  চাঁদা কাটার ...

By Rana Das

Published:

Follow Us

মেরিন ড্রাইভে চাঁদার জুলুমের অতিষ্ট পর্ষটকেরা। শনিবার দুপুরে তাজপুরে দুই চাঁদা আদায়কারী যুবককে হাতেনাতে পাকাড়াও করলেন পূর্ব মেদিনীপুর জেলার (Purba Medinipur)  কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য।  চাঁদা কাটার বই সহ অভিযুক্তদের মান্দারমণি উপকুল থানার পুলিশের হাতে  তুলে দেন মহকুমাশাসক। ধৃতরা  রতন মাঝি ও শঙ্কর বোড়াই। দু’জনের বাড়ি মন্দারমণি উপকুল থানার জলাধা গ্রামে।

মেরিন ড্রাইভে  চাঁদা আদায়ের ঘটনা অতিষ্ঠ পর্যটকেরা। অনেকের যানবাহন আটকাতে হাতে লাঠি উঁচিয়ে ঘুরতে দেখা যায় একদল যুবককে। চাঁদা না দিলে নইলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।  তবে এদিন দুপুরে খোদ মহকুমা শাসকের নজরে মেরিন ড্রাইভের ওপর পরের পর গাড়ি আটকে আদায় করা হচ্ছে চাঁদা। শেষমেশ তাঁর দেহরক্ষীর হাতে ধরা পড়ে যায় দুই অভিযুক্ত।

   

কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য  বলেন “আজকে দুপুর ১২ টা নাগাদ দিঘার প্ৰশাসনিক  বৈঠকে দিঘায় যাচ্ছিলাম। তাজপুরের কাছে গাড়ি আটকে চাঁদা কাটা চলছিল। বিষয়টি নজরে আসতে পিছু ধাওয়া করে তাদের দু’জনকে পুলিশের হাতে তুলে দিয়েছি। বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলেছি “।

রামনগরের ডিএসপি রথীন্দ্রনাথ বিশ্বাস বলেন ” মেরিন ড্রাইভের ওপর চাঁদা আদায়ের বিরুদ্ধে আগেও আমরা অভিযান চালিয়েছি। এদিন মহকুমাশাসকের নজরে পড়ায় তিনি তাঁর দেহরক্ষীদের সহযোগিতায় দুই চাঁদা আদায়কারীকে ধরে আমাদের হাতে তুলে দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে “।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google