আইপিএলের ২৪তম ম্যাচে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু দর্শকদের হতাশ করেন হার্দিক পান্ডিয়ার দল। ম্যাচটি ২১ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতেছে শ্রেয়াস আইয়ারের দল।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ার। প্রথমে রান করতে এসে মুম্বাই ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৫ রানে থামে। এদিন কুইন্টন ডি কক ৬০ বলে ১১২ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল আটটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারিতে। নামান ধীর ৩১ বলে অর্ধশতক করেন। এছাড়া ব্যাট হাতে বাকিদের অবদান খুবই কম। একেবারেই রান পাননি রায়ান রিকেল্টন, সূর্যকুমার যাদব, শেরফান রাদারফোর্ড। জবাবে রান তাড়া করতে নেমে ২১ বল বাকি থাকতেই মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব।
এদিন শুরুতেই প্রিয়ান্স আর্য্য-এর উইকেট পড়লেও থেমে থাকেনি শ্রেয়াসরা। পাঞ্জাব অধিনায়ক নিজে ৩৫ বলে ৬৬ রানের একটি দুরন্ত ইনিংস খেলেন। প্রভসিমরণ সিং ৩৯ বলে ৮০ রানের একটি আগ্রাসী ইনিংস খেলেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তাঁর ব্যাট থেকে এসেছে ১১টি চার এবং ২টি ছয়।
পাঞ্জাবের বোলিং বিভাগে আজকের সফলতম বোলার আর্শদীপ সিং। তিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট নেন মার্কো জানসেন, শশাঙ্ক সিং। তুলনায় মুম্বাইয়ের বোলিং বিভাগ একেবারেই নিষ্প্রভ। ২টি উইকেট নেন আল্লাহ ঘাজানফার, একটি উইকেট নেন শার্দুল ঠাকুর। ব্যর্থ যসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, দীপক চাহার।




















